Arjun Kapoor : অর্জুনের হাতে মঙ্গলসূত্র, বিয়ে সেরে ফেললেন বলি অভিনেতা?

Arjun Kapoor :  অর্জুনের হাতে মঙ্গলসূত্র, বিয়ে সেরে ফেললেন বলি অভিনেতা?
অর্জুনের হাতে মঙ্গলসূত্র

মুম্বই, ১ এপ্রিল : 'কি অ্যান্ড কা'-এর ৫ বছর উপলক্ষ্যে নয়া ছবি শেয়ার করলেন অর্জুন কাপুর। নিজের সোশ্য়াল হ্যান্ডেলে মঙ্গলসূত্রের (Mangalsutra) ছবি শেয়ার করে সবাইকে চমকে দেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। করিনা কাপুর খান এবং পরিচালক আর বাল্কির সঙ্গে তিনি আবার কাজ করতে চান। 'কি অ্যান্ড কা'-এর সিক্যুয়েলে তিনি অভিনয় করতে চান বলে জানান অর্জুন কাপুর।

দেখুন...

 

 

View this post on Instagram

 

'কি অ্যান্ড কা'-এর ৫ বছর পূর্তিতে স্টেটাস শেয়ার করেন করিনা কাপুর খানও। অর্জুন কাপুর এবং আর বাল্কির সঙ্গে তিনিও কাজ করতে চান বলে জানান করিনা।

আরও পড়ুন : Bappi Lahiri : আইসিইউতে বাপ্পি লাহিড়ী, প্রার্থনায় গোটা দেশ

 

View this post on Instagram

 

সবে সবে দ্বিতীয় সন্তানের মা হন করিনা কাপুর খান (Kareena Kapoor han)। দ্বিতীয় সন্তানের জন্মের পর বেশ কিছুটা ওজন ঝরিয়ে ফের ক্যামেরার সামনে আসতে শুরু করেন করিনা। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অবস্থায় লাল সিং চাড্ডার শ্যুটিং শুরু করেন বেবো। সন্তানের জন্মের পর বেবো এবার লাল সিং চাড্ডার প্রমোশন শুরু করবেন কি না, সেদিকে তাকিয়ে গোটা বলিউড।

আরও পড়ুন : Kirron Kher Diagnosed Cancer : ব্লাড ক্যানসারে আক্রান্ত কিরণ, জানালেন অনুপম খের

সম্প্রতি ক্যমেরার সামনে হাজির হন করিনা। গোলাপী রঙের পোশাক পরেই পাপারাৎজির সামনে পোজ দেন বেবো। দ্বিতীয় সন্তানের জন্মের পর এত শিগগিরই করিনা কীভাবে ওজন ঝরালেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। সেই সঙ্গে ভাইরাল হয়ে যায় অভিনেত্রীর ছবি।

(The above story first appeared on LatestLY on Apr 01, 2021 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).