Haami 2: তিন খুদেকে নিয়ে পর্দায় ফিরছে লাল্টু-মিতালী জুটি, মুক্তি পেল 'হামি ২'-এর মিউজিক ট্রেলার (দেখুন ভিডিও)

লড়াই, ঝগড়া সরিয়ে রেখে, হাতে হাত ধরে হাঁটার গল্প নিয়ে আসছে 'হামি ২'। দ্বিতীয়বার দর্শকদের মন মাতাতে আসছে তিন খুদের দল।

Haami 2: তিন খুদেকে নিয়ে পর্দায় ফিরছে লাল্টু-মিতালী জুটি, মুক্তি পেল 'হামি ২'-এর মিউজিক ট্রেলার (দেখুন ভিডিও)

বড়পর্দায় ফের একবার লাল্টু আর মিতালির রসায়ন নিয়ে  আসছে 'হামি ২'। সঙ্গী তিন নতুন খুদে পণ্ডিত। তাদের মধ্যে একজন হিরো, একজন হিরোইন ও একজন 'লিটল বোমা'। ফের ছোটদের বন্ধুত্ব, সারল্য, খুনসুটি, ঝগড়াঝাটির হল্লাহাটি উঠে আসবে পর্দায় । আসবে মজাদার রঙচঙে এক গল্প নিয়ে ৷

শুভ বিজয়ার উপহার হিসেবে 'হামি ২'-এর এই মিউজিক্যাল ট্রেলার নিয়ে হাজির হলেন শিবপ্রসাদ এবং নন্দিতা(Nandita Roy & Shiboprosad Mukherjee) । ক্যাপশনে তাঁরা লেখেন, 'এই বিজয়ায় সবার মিষ্টিমুখ হোক হামি দিয়ে... হামি পরিবারের তরফ থেকে বিজয়ার উপহার রইলো একটা মিষ্টি মিউজিকাল ট্রেলার! ছেড়ে যাবে সব দুঃখ, কষ্ট, ফ্লু... কারন এই ডিসেম্বরে আসছে হামি ২!'

গানের কথা লেখা থেকে শুরু করে সুর দেওয়ার দায়িত্ব সামলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় । সঙ্গীতায়োজনে প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । গান গেয়েছেন অরুণা দাস, সায়েরি সরকার, ঈশান দাস, সামন্তক মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দেবনাথ, ঐন্দ্রিলা সান্যাল এবং রোহন দাস ৷   বড়দিনের উপহার হিসেবে গোটা ছবিটি আসবে বড় পর্দায় ।

(The above story first appeared on LatestLY on Oct 07, 2022 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).