Gangubai Kathiawadi Movie: শুক্রবারেই শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি, দেখুন ভিডিও
ফের বাজার কাঁপাতে হাজির বলিউডের সুপারস্টার ডিরেক্টর সঞ্জয় লীলা বনসালি। জবির নাম গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi Movie)।
ফের বাজার কাঁপাতে হাজির বলিউডের সুপারস্টার ডিরেক্টর সঞ্জয় লীলা বনসালি। জবির নাম গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi Movie)। এই আত্মজিবনী মূলক ক্রাইম ড্রামায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। পতিতালয়কে কেন্দ্র করে ছবির গল্পের ওঠানামা। ছবির টিজার, ট্রেলর, মিউজিক রিলিজের মাধ্যমে ইতিমধ্যেই ভিউয়ার্স বেড়েছে। এখন শুধু গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি মুক্তির অপেক্ষা মাত্র। তার আগে জবির প্রেক্ষপট জানতে চাইলে চোখ রাখুন এই প্রতিবেদন।
অভিনেতা অভিনেত্রী- কামাথিপুরা পতিতালয়ের ম্যাডাম হলেন গাঙ্গুবাঈ আলিয়া ভাট। রয়েছেন শান্তুন মাহেশ্বরী, বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি, সীমা পওয়া, অজয় দেবগন প্রমুখ।
প্রেক্ষপট- গঙ্গা নামের এক তরুণীর জীবনের ওঠাপড়া। যে মুম্বইয়ের পতিতালয়ে ধীরে ধীরে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি নামে পরিচিতি পেল। এবং অপরাধ জগতের মাথা হয়ে উঠল ক্রমশ।
মুক্তির দিন- গত ১৬ ফেব্রুয়ারি বার্লিন সিনেমা উৎসবে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির প্রিমিয়ার হয়েছে। আর ভারতে ছবিটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার ২৫ ফেব্রুয়ারি।
দেখুন ভিডিও
সমালোচনা- ছবি রিলিজ না করায় গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির রিভিউ এখনই জানা যাবে না। তবে ছবি মুক্তি পাওয়ার পরে লেটেস্টলি বাংলার সাইটে পেয়ে যাবেন রিভিউ।
(The above story first appeared on LatestLY on Feb 22, 2022 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

