Gadar 2 Success Party Video: শাহরুখ-আমির থেকে সলমন, 'গদর টু'-র সাফল্যের পার্টিতে হাজির গোটা বলিউড, দেখুন ভিডিয়ো

পাঠান-এর পর দ্বিতীয় বলিউড সিনেমা হিসেবে দেশের বক্স অফিসে ৫০০ কোটির ব্যবসার পথে সানি দেওলের এই সিনেমা।

Gadar 2 Success Party Video: শাহরুখ-আমির থেকে সলমন, 'গদর টু'-র সাফল্যের পার্টিতে হাজির গোটা বলিউড, দেখুন ভিডিয়ো
Sunny Deol, Shah Rukh Khan, Gauri Khan. (Photo Credits: Twitter)

যত বড় তার সাফল্য, তত বড় তার উদযাপনের পার্টি। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ৫০০ কোটি টাকা ব্যবসার পথে সানি দেওলের 'গদর টু' (Gadar 2)। পাঠান-এর পর দ্বিতীয় বলিউড সিনেমা হিসেবে দেশের বক্স অফিসে ৫০০ কোটির ব্যবসার পথে সানি দেওলের এই সিনেমা। আর বক্স অফিসে সর্বকালেরা সেরা ব্যবসার পথে যাওয়া গদর টু-র সাফল্য উদযাপনের পার্টিতে হাজির প্রায় গোটা বলিউড। পরিচালক অনিল শর্মা, অভিনেতা সানি দেওলের আমন্ত্রণে 'গদর টু'-র সাকসেস পার্টিতে হাজির সস্ত্রীক শাহরুখ খান থেকে সলমন খান, আমির খান, টাব্বু থেকে সুনীল শেঠি, অভিষেক বচ্চন।

কার্তিক আরিয়ান থেকে কিয়ারা আদবানি, সারা আলি খান-রাও থাকলেন গদর টু-র পার্টিতে। সাম্প্রতিক কালে কোনও বলিউড সিনেমার 'সাকসেস পার্টি'তে এত তারকাকে উপস্থিত থাকতে দেখা যায়নি। গদর টু- বক্স অফিসে যত বড় সাফল্য পেল, তার সাফল্য উদযাপনও ঠিক ততটাই বড় হল। আরও পড়ুন-জওয়ানের ভয়ে সেপ্টেম্বর থেকে পিছিয়ে কবে রিলিজ করছে প্রভাসের সালার

গদর টু-র পার্টিতে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল শাহরুখ খানকে আলিঙ্গন করা সানি দেওলের হাসি। পাঠান-এর বক্স অফিস সাফল্য ভাঙার পথে 'গদর টু'। আর পাঠান আর তারা সিং এক ফ্রেমে এসে হাজার কোটির সাফল্য হাজির করলেন। দু জনের পুরো বন্ধুত্বও ধরা পড়ল। জওয়ান-এর ঝড়ের মাঝে পাঠান-এর পার্টিতে এসে শাহরুখ হৃদয় জিতলেন। সলমন খানও হাসি মুখে এলেন পার্টিতে।

গদর টু-র পার্টিতে সানি দেওলের সঙ্গে হাজির আমির খান

গত ১১ অগাস্ট দেশজুড়ে মুক্তির পর থেকে গদর টু বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙে। মানুষ দল বেঁধে উন্মাদনার সঙ্গে তারা সিংয়ের কীর্তি দেখতে হলে ভিড় জমায়। সাম্প্রতিক কালে কোনও বলিউড সিনেমাকে নিয়ে এতটা উন্মাদনা দেখা যায়নি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। ২২ বছর পর তারা সিং ফেরেন 'গদর টু' নিয়ে। আর নস্টালজিয়া ফ্যাক্টারে ভর করে 'গদর টু' বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে দেয়। শুধু প্রথম সপ্তাহেই নয় দ্বিতীয়, তৃতীয় সপ্তাহেও গদর টু-র ম্যাজিক অব্যাহত থাকে। রিলিজের প্রথম সোম, মঙ্গল, বুধবারের ব্যবসাতেও বড় রেকর্ড গড়ে অনিল শর্মা-র এই সিনেমা।

দেখুন গদর টু-র সাফল্য উদযাপনের পার্টিতে শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরি খান

দেখুন তারা সিং ও পাঠান এক সঙ্গে, গদর টু-র সাকসেস পার্টিতে

দেখুন গদর টু-র পার্টিতে হাজির 'টাইগার' সলমন খানকে

দেখুন গদর টু-র পার্টিতে হাজির সুনীল শেঠি, অনুপম খের ও অভিষেক বচ্চন

দেখুন ভিডিয়ো

দেখুন গদর টু-র পার্টিতে আসা কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রাকে

দেখুন গদর টু-র পার্টিতে আসা সারা আলি খান ও তার ভাই ইব্রাহিম আলি খানকে

দেখুন গদর টু-র সাকসেস পার্টিতে হাজির অভিনেত্রী টাব্বু

দেখুন বলিউডের নেক্সট জেন কার্তিক আরিয়ান, সারা আলি খান, কৃতি শ্যাননদের

 

(The above story first appeared on LatestLY on Sep 03, 2023 08:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).