Gadar 2 Release Date: প্রজাতন্ত্র দিবসের সকালেই প্রকাশ্যে গদর ২ এর পোস্টার, হাতুড়ি হাতে অন্য ভূমিকায় সানি দেওল (দেখুন ছবি)

অনিল শর্মা পরিচালিত গদর ২ এই বছরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ অগাস্ট। পোস্টার দেখে বোঝা যাচ্ছে প্রথম পর্বের মতই অ্যাকশন প্যাকড হতে চলেছে এই ছবি। যেখানে রাগান্বিত সানি দেওলকে বিশাল হাতুড়ি হাতে দেখা গেছে।

Gadar 2 Release Date: প্রজাতন্ত্র দিবসের সকালেই প্রকাশ্যে গদর ২ এর পোস্টার, হাতুড়ি হাতে অন্য ভূমিকায় সানি দেওল (দেখুন ছবি)
Gadar 2 Photo Credit: Instagram@Sunny Deol

৭৪তম প্রজাতন্ত্র দিবসের দিনে ঘোষিত হল সানি দেওলের বহুল প্রতীক্ষিত ছবি 'গদর'-এর সিক্যুয়াল 'গদর 2'। আজ জি স্টুডিওর তরফ থেকে ঘোষণা হল মুক্তির তারিখ। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে এই তথ্য জানিয়েছেন সানি দেওল। অনিল শর্মা পরিচালিত গদর ২ এই বছরের  প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ অগাস্ট। পোস্টার দেখে বোঝা যাচ্ছে প্রথম পর্বের মতই  অ্যাকশন প্যাকড হতে চলেছে এই ছবি। যেখানে রাগান্বিত সানি দেওলকে বিশাল হাতুড়ি হাতে দেখা গেছে।

প্রজাতন্ত্র দিবসের সকালে  সানি দেওল ইনস্টাগ্রামে গদর ২-এর পোস্টার শেয়ার করে লিখেছেন-

হিন্দুস্তান জিন্দাবাদ হ্যায়, হিন্দুস্তান জিন্দাবাদ থা, এবং হিন্দুস্তান জিন্দাবাদ রাহেগা! দুই শতাব্দী পর, এই স্বাধীনতা দিবসে, আমরা ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সিক্যুয়েল নিয়ে এসেছি। গদর ২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১১ আগস্ট। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত গদর ছবির সিক্যুয়াল হল অনিল শর্মা পরিচালিত গদর ২ ছবিটি। এই ছবিতে আবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওল ও আমিশা প্যাটেলকে

 

 

View this post on Instagram

 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

(The above story first appeared on LatestLY on Jan 26, 2023 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).