দুপুর ঠাকুরপো থ্রি-তে ফ্লোরা সাইনি: বাঙালীর নতুন বৌদি-র 'গন্দি বাত', 'ফুলওয়া বৌদি'র একেবারে অজানা কথা

উমা বৌদি, ঝুমা বৌদি-র পর এবার ফুলওয়া বৌদি। বাঙলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হৈ চৈ টিভি-র শো দুপুর ঠাকুরপো সিজন থ্রি-তে এবার আসছে আরও আবেদনময়ী বৌদি। স্বস্তিকা মুখার্জি, মোনালিসা (অন্তরা বিশ্বাস)-র পর এবার বৌদির ভূমিকায় ফ্লোরা সাইনি (আসল নাম আশা সাইনি)।

দুপুর ঠাকুরপো থ্রি-তে ফ্লোরা সাইনি: বাঙালীর নতুন বৌদি-র 'গন্দি বাত', 'ফুলওয়া বৌদি'র একেবারে অজানা কথা
বাঙালীর নতুন বৌদি-ফ্লোরা সাইনি। (Photo Credits: Instagram)

কলকাতা, ৩০ জুলাই: Flora Saini। উমা বৌদি (Uma Boudi), ঝুমা বৌদি (Jhuma Boudi)-র পর এবার ফুলওয়া বৌদি। বাঙলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হৈ চৈ টিভি (Hoichoi TV) -র শো দুপুর ঠাকুরপো সিজন থ্রি (Dupur Thakurpo 3) -তে এবার আসছে আরও আবেদনময়ী বৌদি। স্বস্তিকা মুখার্জি, মোনালিসা (অন্তরা বিশ্বাস)-র পর এবার বৌদির ভূমিকায় ফ্লোরা সাইনি (আসল নাম আশা সাইনি)।

যে ফ্লোরা সাইনিকে বালাজি-র ওটিটি অ্যাপ ALT Balaji-তে 'গন্দি বাত' (Gandi Baat) নামের একটা অ্য়াডাল্ট শো-কে উত্তেজক ভূমিকায় দেখা গিয়েছে। সেই ওয়েব সিরিজে ফ্লোরা দু-তিনটি সমকামী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে ঝড় তোলেন।

দিন দুয়েক আগেই দুপুর ঠাকুরপো সিজন থ্রি-তে ফ্লোরা সাইনি-কে মুখ্য অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করানো হল।  বলিউড থেকে দক্ষিণ ভারত, ভোজপুরি সিনেমার চেনামুখ ফ্লোরা-কে শ্রদ্ধা কাপুরের হিট সিনেমা স্ত্রী-কে দেখা গিয়েছিল। আরও পড়ুন-বিরাট কোহলি বাবা হচ্ছেন! কী বললেন অনুষ্কা শর্মা?

বাঙালী ঠাকুরপোদের জন্য নতুন আবেদনময়ী বৌদি হতে পারে দারুণ খুশি ফ্লোরা জানালেন, ''হ্যালো- চরিত্রহীন, দুপুর ঠাকুরপো'' দেখার পরই তিনি রাজি হন। তাঁর কথায়, আর দেখার পর বুঝলাম কেন এই শো এত জনপ্রিয়। আমি এখনও এই সিরিজের প্রেমে পড়ে গিয়েছি। এই সিরিজের শ্য়ুটিংয়ের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। তবে পুজোর সময় শুরু হৈ চৈ অ্যাপে হবে স্ট্রিমিং, তখন থেকেই দেখা যাবে।

গত দুটো সিজনেই দারুণ জনপ্রিয়তা পায় দুপুর ঠাকুরপো। তবে এবার গল্পে কিছুটা বদল থাকছে। দুপুর ঠাকুরপো থ্রি’-সিরিজে অভিনয় করেছেন সর্বোজয় দে, পলাশ চতুর্বেদী, জয়প্রকাশ পাল অনিরুদ্ধ গুপ্ত, ঋত্বিক মুখোপাধ্যায়, অয়ন ভট্টাচার্য, সৌম্য ভট্টাচার্য ও অভিজিৎ গুহ। একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে জোজ মুখোপাধ্যায়কে। এই সিরিজের পরিচালনায় রয়েছেন শুভ প্রামাণিক।

একটি বিশেষ চরিত্রে আছেন গায়িকা জোজো। খবরে প্রকাশ, আগের সিজনগুলোর মতোই এরা একটি মেস বাড়িতে থাকে। এদের মধ্যে ব্যাটম্যান তার বিহারি গুন্ডা বাবার চাপে পড়ে 'গাঁয়ের মেয়ে' ফুলওয়াকে বিয়ে করতে বাধ্য হয়। বউকে সে মেসে না তুলে একটি অন্য বাড়িতে রাখে। সেখান থেকেই সেই চিরপরিচিত দুষ্টু যৌনমাখা টুইস্ট।

২০১৭ সালে হৈচৈ টিভিতে উমা বৌদির বেশে ঝড় তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার পরের সিজনে দুপুর ঠাকুরপো-র বৌদি-র নাম বদলে হয় ঝুমা বৌদি। সেবার বৌদি বেশে হাজির হয়েছিলেন ভোজপুরী অভিনেত্রী মোনালিসা। আর এবার ফ্লোরা সাইনি।

(The above story first appeared on LatestLY on Jul 30, 2019 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).