Dhoni Let's Get Married: ধোনির প্রথম সিনেমার টিজার সামনে এল, দেখুন টিজার

নতুন ইনিংস শুরু মহেন্দ্র সিং ধোনির। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। এরপর আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এবারই হয়তো শেষবার আইপিএল খেলে, পুরোপুরি বাইশ গজকে বিদায় জানাবেন মাহি।

Dhoni Let's Get Married: ধোনির প্রথম সিনেমার টিজার সামনে এল, দেখুন টিজার
M S Dhoni (Photo Credit: Fcaebook)

নতুন ইনিংস শুরু মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)-র। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। এরপর আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এবারই হয়তো শেষবার আইপিএল খেলে, পুরোপুরি বাইশ গজকে বিদায় জানাবেন মাহি। তার আগে বিনোদনী দুনিয়ায় পা দিয়ে ফেললেন ধোনি। একেবারে নিজের প্রযোজনা সংস্থা খুলে প্রথম সিনেমার ঘোষণা করে ফেলল ধোনি এন্টারটেনমেন্ট (MS Dhoni's production entertainment)। ধোনির প্রযোজনা সংস্থার প্রথম সিনেমার নাম লেটস গেটস ম্যারেড (Let's Get Married)।

মূলত তামিল ভাষায় তৈরি হতে চলা রোমান্টিক কমেডি এই সিনেমাটি হিন্দি, তেলেগু সহ বিভিন্ন ভাষায় ডাব করে গোটা ভারতে রিলিজ হতে পারে। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে হরিশ কল্যাণ, নাদিয়া, ইভানা, যোগী বাবু-র মত দক্ষিণী তারকাদের। আরও পড়ুন-পাকিস্তানকে দেখানো হয়েছে 'গুড লাইটে'? কঙ্গনার নিশানায় শাহরুখের 'পাঠান'

এই সিনেমার ২৫ সেকেন্ডের একটা টিজার সামনে এল। যাতে গ্রাফিক্সের মাধ্যমে দেখানো যাচ্ছে জঙ্গল ঘেরা এক রাস্তার মধ্যে দিয়ে এক বাস সামনে এগিয়ে চলেছে। তখনই দেখিয়ে দেওয়া হয় সিনেমায় কারা অভিনয় করছেন। এরপর জঙ্গলে ঘেরা রাস্তা, পাখি উড়ে যাওয়ার দৃশ্য শেষে দেখানো হয় সিনেমার নাম। প্রযোজক হিসেবে ফুটে ওঠে মহেন্দ্র পত্নী সাক্ষী সিং ধোনির নাম। সিনেমাটির গল্প লিখেছেন রমেশ থামিলমানি।

দেখুন সিনেমাটির টিজার

সিনেমাটি রিলিজ করার কথা এপ্রিলে। মধ্য বাজেটের সিনেমাটিতে ধোনিকে ছোট্ট একটি রোলে দেখা যেতে পারে বলে জল্পনা।

(The above story first appeared on LatestLY on Jan 27, 2023 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).