Parineeti Chopra and Raghav Chadha: আইপিএল-এর স্টেডিয়ামে রাঘবকে দেখে 'জামাইবাবু' বলে চিৎকার, অনুরাগীদের মোক্ষম জবাব স্ত্রী পরিণীতি চোপড়ার

রবিবার পাঞ্জাবের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন রাঘব। ভিআইপি গ্যালারিতে রাঘবের দর্শন পেয়ে অনুরাগীদের সে কি উচ্ছ্বাস।

Parineeti Chopra and Raghav Chadha: আইপিএল-এর স্টেডিয়ামে রাঘবকে দেখে 'জামাইবাবু' বলে চিৎকার, অনুরাগীদের মোক্ষম জবাব স্ত্রী পরিণীতি চোপড়ার
Parineeti Chopra and Raghav Chadha (Photo Credits: Instagram)

মুম্বই, ২১ এপ্রিলঃ সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra )। স্বামী রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে কাটানো মুহূর্ত হোক কিংবা নিজের কাজের নানা খুঁটিনাটি মুহূর্ত - অনুরাগীদের সঙ্গে সবটাই ভাগ করে নেন নায়িকা। দুজনেই নিজের কর্মক্ষেত্রে ভীষণ ব্যস্ত তাও সর্বক্ষণ একে অপরের প্রেমে বুঁদ হয়ে থাকেন পরিণীতি এবং রাঘব (Parineeti and Raghav)। সদ্য আইপিএল-এর (IPL 2025) ম্যাচ দেখতে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। ক্রিকেট স্টেডিয়ামে রাজনীতিবিদকে দেখে 'জামাইবাবু' বলে চিৎকার শুরু করেন একদল অনুরাগী। স্টেডিয়ামে রাঘবকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। ভক্তদের উন্মাদনা দেখে তাঁদের দিকে হাত নাড়েন আপ সাংসদ।

রবিবার পাঞ্জাবের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন রাঘব। ভিআইপি গ্যালারিতে রাঘবের দর্শন পেয়ে অনুরাগীদের সে কি উচ্ছ্বাস। তাঁকে 'জামাইবাবু' বলে সম্বোধন করে চিৎকার শুরু করলেন তাঁরা। খানিক লজ্জা লজ্জা ভাব নিয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে দেন সাংসদ।

রাঘবকে দেখে 'জামাইবাবু' বলে চিৎকার ভক্তদেরঃ

 

View this post on Instagram

 

A post shared by Raghav Chadha (@raghav_chadhafan)

পাঞ্জাবের ক্রিকেট স্টেডিয়ামের সেই ভিডিও রাঘবের এক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। যা ঠিক চোখে পড়ল রাঘব-পত্নী পরিণীতির। নিজের ইনস্টা স্টোরি থেকে সেই ভিডিও শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে নায়িকা লিখলেন, 'তোমরা ভীষণ মিষ্টি'।

পরিণীতির প্রতিক্রয়াঃ

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের জয়পুরে গিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন রাঘব এবং পরিণীতি। দুই পরিবার, কাছের বন্ধুবান্ধব ছাড়াও যুগলের বিয়েতে ইন্ডাস্ট্রির তারকা এবং রাজনীতিবিদদের সমারোহ ঘটেছিল। এই মুহূর্তে নায়িকা রয়েছেন শিমলাতে (Shimla)। তাঁর আসন্ন প্রোজেক্ট নেটফ্লিক্সের একটি সিরিজের শুটিং চলছে পাহাড়ের কোলে।

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 06:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).