Aishwarya Rai Bachchan: পানামা পেপার মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে সমন ইডির, শোরগোল বলিউডে
মুম্বই, ২০ ডিসেম্বর: পানামা পেপার মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বলিউড (Bollywood) অভিনেত্রীর বিদেশে সম্পদ রয়েছে। তার তদন্ত করতেই রাই সুন্দরীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সমন পাঠানো হয়েছে বলে খবর। ইডির তরফে ঐশ্বর্যর বয়ান রেকর্ড করা হবে বলে জানা যাচ্ছে। বয়ান রেকর্ড করার জন্য ঐশ্বর্যকে ডেকে পাঠানো হলেও, হাজিরার জন্য তিনি তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়ে নিয়েছেন বলে খবর। যদিও বলিউড অভিনেত্রীর তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
সূত্রের খবর, ঐশ্বর্য রাইয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করা হয়েছে ইডির তরফে। এর আগেও ঐশ্বর্যকে বেশ কয়েকবার ইডির তরফে সমন পাঠানো হয়। তবে বচ্চন বহু মাত্র ২ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির দেন। ঐশ্বর্যকে সমনের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের বলিউডে শোরগোল শুরু হয়েছে। প্রসঙ্গত ঐশ্বর্য রাইয়ের পাশাপাশি পানামা পেপার মামলায় (Panama Papers Leak Case) নাম রয়েছে অমিতাভ বচ্চনেরও (Amitabh Bachchan)। ফলে পানামা পেপার মামলায় অমিতাভের বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Mohan Bhagwat: দলাই লামার সঙ্গে সাক্ষাৎ আরএসএস প্রধান মোহন ভাগবতের
বলিউডের বেশ কয়েকজন তাবড় তারকার পাশাপাশি পানামা পেপার মামলায় দেশের একাধিক বিশিষ্ট মানুষের নাম রয়েছে বলে খবর। ফলে পানামা পেপার মামলা নিয়ে শোরগোল শুরু হতেই, বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে বলেও জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে।
(The above story first appeared on LatestLY on Dec 20, 2021 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

