Deepika Padukone: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, আক্রান্ত গোটা পরিবার
মুম্বই, ৪ মে: করোনায় আক্রান্ত দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বাবা প্রকাশ পাড়ুকোন। তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও প্রকাশ পাড়ুকোনকে (Prakash Padukone ) হাসপাতালে ভর্তি করা হলেও, তাঁর অবস্থা স্থিতিশীল। প্রকাশ পাড়ুকোনের পাশাপাশি তাঁর স্ত্রী উজ্জ্বলা পাড়ুকোন এবং ছোট মেয়ে আনিশা পাড়ুকোনও করোনায় (Corona) আক্রান্ত।
জানা যাচ্ছে, প্রায় ১০ দিন আগে প্রকাশ পাড়ুকোন, উজ্জ্বলা পাড়ুকোন এবং তাঁদের ছোট মেয়ের মধ্যে হঠাৎ করে করোনার (COVID 19) উপসর্গ দেখা দেয়। কোভিডের উপসর্গ দেখা দিতেই পাড়ুকোন পরিবার নিজেদেরকে নিভৃতবাসে নিয়ে যান। তারপরও প্রকাশ পাড়ুকোনের জ্বর কমেনি। উল্টে তাপমাত্রা বাড়তে শুরু করে। এরপরই বছর ৬৫-র প্রকাশ পাড়ুকোনকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। চলতি সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে খবর।
প্রকাশ পাড়ুকোন, উজ্জ্বলা পাড়ুকোন এবং আনিশা পাড়ুকোন কোভিডে আক্রান্ত হলেও, দীপিকা ভাল আছেন বলে খবর। রণবীর সিংও (Ranveer Singh) সুস্থ বলেই জানা যাচ্ছে।
(The above story first appeared on LatestLY on May 04, 2021 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

