Cyclone Tauktae: ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের মধ্যে কেন নাচছেন? আক্রমণের মুখে দীপিকা

Cyclone Tauktae: ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের মধ্যে কেন নাচছেন? আক্রমণের মুখে দীপিকা
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৮ মে: করোনার (Corona) দাপটে যখন মুম্বই জুড়ে ত্রস্ত মানুষ, সেই সময় দাপট দেখাচ্ছে তকতে (Tauktae)৷ ঘূর্ণিড়ের দাপটে মুম্বই জুড়ে ফের আতঙ্ক ছড়ায়৷ তকতের দাপটে বানিজ্যনগরী জুড়ে যখন একের পর এক গাছ ভেঙে পড়ে, সেই সময় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়লেন টেলিভিশন অভিনেত্রী দীপিকা সিং৷

ঘূর্ণিঝড় (Cyclone) তকতের দাপটে যখন একের পর এক গাছ ভেঙে পড়ছে, সেই সময় উল্টে পড়া গাছের মধ্যে গিয়ে কেন নাচছেন দীপিকা (Deepika Singh)! মানুষ ঘূর্ণিঝড়ের দাপটে, আতঙ্কে সঙ্কটে রয়েছেন যখন, সেসব না দেখে টেলি অভিনেত্রী কীভাবে নিজের আনন্দ বাইরে গিয়ে প্রকাশ করছেন, তা নিয়ে প্রশ্ন করেন অনেকে৷ দীপিকা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছেন উল্টে পড়া গাছের মধ্যে গিয়ে নেচে৷ এমন মন্তব্যও করেন অনেকে৷

আরও পড়ুন: Cyclone Tauktae: ঘূর্ণিঝড় তকতে জের, রণবীর, আলিয়ার সাধের বাড়ির কী হল দেখুন

 

View this post on Instagram

 

প্রসঙ্গত 'দিয়া অউর বাতি' খ্যাত অভিনেত্রী রংবেরয়ের জামা পরে নাচতে শুরু করেন ভেঙে পড়া গাছের মধ্যে গিয়ে৷ সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে৷

(The above story first appeared on LatestLY on May 18, 2021 07:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).