বিশ্বকাপ ২০১৯: পাকিস্তান ম্য়াচের পর বিরাট কোহলিকে মাঠে ঢুকে যেভাবে জড়িয়ে ধরলেন রণবীর সিং (দেখুন ভিডিওতে)

বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিজয়রথে পিষে গেল পাকিস্তান। গতকাল, রবিবার ম্যানচেস্টারে পাকিস্তানকে সব বিভাগে উড়িয়ে জিতল ভারত।

বিশ্বকাপ ২০১৯: পাকিস্তান ম্য়াচের পর বিরাট কোহলিকে মাঠে ঢুকে যেভাবে জড়িয়ে ধরলেন রণবীর সিং (দেখুন ভিডিওতে)
পাক বধের পর কোহলিকে আলিঙ্গন রণবীর সিংয়ের।

ম্যানচেস্টার, ১৭ জুন: বিশ্বকাপে (ICC World Cup 2019) টিম ইন্ডিয়ার বিজয়রথে পিষে গেল পাকিস্তান (Pakistan)। গতকাল, রবিবার ম্যানচেস্টারে পাকিস্তানকে সব বিভাগে উড়িয়ে জিতল ভারত। আর সম্মানের সেই লড়াই জেতার পর আনন্দে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে মাঠে ঢুকে আলিঙ্গন করলেন বলিউড তারকা রণবীর সিং (Ranveer Singh)। খেলাধুলোর অন্ধভক্ত সিংহম স্টার শ্য়ুটিংয়ের কাজে এখন ইংল্যান্ডেই আছেন। আর রবিবার সব কাজ ফেলে বিরাটদের হয়ে গলা ফাটাতে ম্যানচেস্টারে হাজির ছিলেন রণবীর।

টিভি চ্যানেলের কাজে ম্যাচ শেষে মাঠে ঢুকেই সটান কোহলিকে জড়িয়ে ধরেলন রণবীর। যে রণবীর আবার বিরাট পত্নী অনুষ্কার খুব ভাল বন্ধু। স্টার স্পোর্টসের বুম হাতে রণবীর প্রথমেই কোহলিকে অভিনন্দন জানালেন। তারপরই কোহলিকে আবেগে জড়িয়ে ধরে সিংহম স্টার বললেন, যা চেয়েছি তারচেয়ে অনেক বেশি দিয়েছো তুমি।   আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে ম্যাচের মাঝে ঘুম পেয়ে গেল পাক অধিনায়ক সরফরাজের, দেখুন কীভাবে হাই তুলছেন পাক অধিনায়ক

বাইশ গজে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তার মধ্যে আবার বিশ্বকাপ হলে তো কথাই নেই। পাশাপাশি ওয়াঘার দু পাড়ের দেশের সম্পর্কটাও এখন একেবারে তলানিতে ঠেকেছিল। ফলে ম্যানচেস্টারের ম্যাচটা আলাদা মাত্রা পেয়ে গিয়েছিল। আর সম্মানের সেই যুদ্ধে পাকিস্তানের ওপর কার্যত সার্জিক্যাল স্ট্রাইক করে জিতে গেল বিরাট কোহলি ব্রিগেড। তাই গোটা দেশের মত রণবীরও আবেগে ভেসে ভারত অধিনায়ককে আলিঙ্গন করলেন।

তবে শুধু কোহলিকে আলিঙ্গনের দৃশ্য নয়, ১৯৮৩ বিশ্বকাপ জয়ের ওপর কবীর খান পরিচালিত সিনেমার কাজে ব্যস্ত থাকার মাঝে ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকা রণবীরের আউটফিট বা পোশাকও নজর কাড়ল।

'83'সিনেমার কাজে ব্যস্ত রণবীর এখন ক্রিকেটে বুঁদ। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারত একেবারে হিসেবের বাইরে থেকে এসে যেভাবে বিশ্বকাপ জিতেছিল, তা নিয়েই কবীর খানের এই সিনেমা। এই সিনেমায় রণবীর অভিনয় করবেন অধিনায়ক কপিল দেবের ভূমিকায়। চরিত্রের সঙ্গে মিশে যেতে রণবীর এখন ক্রিকেট খেলছেন, ক্রিকেট দেখছেন, এমনকী ক্রিকেট সংক্রান্ত নানা বইও পড়ছেন। এই সিনেমায় রণবীরের সঙ্গে আছেন তাঁর স্ত্রী দীপিকা পাডুকোনও। কপিল দেবের স্ত্রী-রোমি দেবের চরিত্রে অভিনয় করবেন দীপিকা।

(The above story first appeared on LatestLY on Jun 17, 2019 04:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).