Yusuf Husain Passes Away: প্রয়াত অভিনেতা ইউসুফ হোসেন, শোক প্রকাশ অভিষেক বচ্চন, মনোজ বাজপায়ীদের
ইউসুফ হোসেনর মৃত্যুতে শোক প্রকাশ করেন চলচ্চিত্র পরিচালক হনশল মেহতা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করেন হনশল।
মুম্বই, ৩০ অক্টোবর: প্রয়াত অভিনেতা ইউসুফ হোসেন (Yusuf Husain)। কোভিডে (COVID 19) আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইউসুফ হোসেন। বিবাহ, ধুম, রইসের মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখা যায় ইউসুফ হোসেনকে।
আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানের মুক্তির খবর পেতেই মন্নতের সামনে হনুমান চালিশা পাঠ শাহরুখ ভক্তের
ইউসুফ হোসেনর মৃত্যুতে শোক প্রকাশ করেন চলচ্চিত্র পরিচালক হনশল মেহতা (Hansal Mehta)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করেন হনশল।
RIP Yusuf Husain. pic.twitter.com/laP0b1U732
— Hansal Mehta (@mehtahansal) October 29, 2021
অভিষেক বচ্চনও ( Abhishek Bachchan) শোক প্রকাশ করেন ইউসুফ হোসেনের মৃত্যুতে। কুছ না কহো সহ একাধিক ছবিতে তিনি ইউসুফ হোসেনের সঙ্গে অভিনয় করেছেন। হালফিলের বব বিশ্বাসেও ইউসুফ হোসেনের সঙ্গে তিনি অভিনয় করেন বলে শোক প্রকাশ করেন অভিষেক বচ্চন।
#RIP Yusuf ji. We worked together in several films starting with Kuch na kaho and lastly on Bob Biswas. He was gentle, kind and full of warmth. Condolences to his family. pic.twitter.com/6TwVnU0K8y
— Abhishek Bachchan (@juniorbachchan) October 30, 2021
ইউসুফ হোসেনের মৃত্যুতে গভীর শোকাহত মনোজ বাজপায়ী (Manoj Bajpayee )। এই কঠিন সময়ে ইউসুফ হোসেনের পরিবার যাতে শক্ত থাকেন, সেই প্রার্থনা করেন ফ্যামিলি ম্যান তারকা।
Sad News!!! Condolences to @safeenahusain @mehtahansal & the entire family!!! Rest in peace Yusuf saab https://t.co/q7CFbbEo95
— manoj bajpayee (@BajpayeeManoj) October 30, 2021
(The above story first appeared on LatestLY on Oct 30, 2021 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

