Yami Gautam: স্বামী আদিত্যর জন্মদিনে সেজে উঠেছে ঘর, মধ্যরাতের ছবি শেয়ার ইয়ামি গৌতমের
বেলুন দিয়ে সাজানো গোটা ঘর। ‘হ্যাপি বার্থ ডে’ আলো জ্বলছে পিছনে। সোফায় বসে রয়েছেন ইয়ামি এবং আদিত্য।স্বামীকে শক্ত করে জড়িয়ে রেয়েছেন অভিনেত্রী। সামনে রাখা টি টেবিল।
মুম্বই, ১২ মার্চঃ চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধরের (Aditya Dhar) জন্মদিন রবিবার। স্বামীর জন্মদিনে তাঁকে মিষ্টি শুভেচ্ছা বার্তা জানালেন স্ত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। দুজনের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন’।
বেলুন দিয়ে সাজানো গোটা ঘর। ‘হ্যাপি বার্থ ডে’ আলো জ্বলছে পিছনে। সোফায় বসে রয়েছেন ইয়ামি এবং আদিত্য।স্বামীকে শক্ত করে জড়িয়ে রেয়েছেন অভিনেত্রী। সামনে রাখা টি টেবিল। শৌখিন মোমবাতি আর ফুলের তোরা দিয়ে সাজানো টেবিলটি। টেবিলের উপর রাখা চকোলেট কেক। ইয়ামির (Yami Gautam) শেয়ার করা ছবি দেখা বোঝা যাচ্ছে স্বামীর জন্মদিনের জন্যেই এই এত আয়োজন।
View this post on Instagram
২০১৯ সালের ছবি ‘উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক’এ (Uri: The Surgical Strike, ) পরিচালক আদিত্য ধরের সঙ্গে কাজ করেন অভিনেত্রী (Yami Gautam)। এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, ছবির প্রচারের সময়েই কাজের বাইরে আদিত্যর সঙ্গে একটু আধটু কথা শুরু হয়। সেই থাকে তাঁদের বন্ধুত্বের সূত্রপাত।
View this post on Instagram
ছবির শুটিংয়ের সময়ে দুজনের মধ্যে কেবলই কাজ সংক্রান্ত করা হয়েছে। শুটিং মিটতে ছবির প্রোমোশন ধীরে ধীরে কথা শুরু তাঁদের। বন্ধুত্ব থেকে কখন যে তাঁদের সম্পর্ক প্রেমের মোড় নিয়েছে তা বুঝেই উঠতে পারেননি ইয়ামি। প্রেম থেকে আরও একধাপ এগিয়ে এখন তাঁরা স্বামী স্ত্রী। ২০২১ সালের ৪ জুন গাঁটছড়া বেঁধেছেন ইয়ামি এবং আদিত্য (Yami Gautam and Aditya Dhar)। সেই সময়ে করোনা পরিস্থিতিতে লোকসমাগম এড়াতে একাবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে তাঁদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। বিয়ের পর ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে সেই সংবাদ ভাগ করে নিয়েছিলেন নায়িকা (Yami Gautam)।
(The above story first appeared on LatestLY on Mar 12, 2023 04:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

