Jacqueline-Sukesh: প্রেমিকার মঙ্গলকামনায় টানা ৯ দিন নবরাত্রির উপোষ রাখবেন, জ্যাকলিনকে ফের চিঠি জেলবন্দি সুকেশের

আগামীকাল থেকে শুরু হওয়া নবরাত্রিতে টানা ৯ দিন প্রেমিকার মঙ্গল কামনায় তিনি উপোষ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই চিঠি ঘিরে আরও একবার শিরোনামে জ্যাকলিন এবং সুকেশের সম্পর্ক।

Jacqueline-Sukesh: প্রেমিকার মঙ্গলকামনায় টানা ৯ দিন নবরাত্রির উপোষ রাখবেন, জ্যাকলিনকে ফের চিঠি জেলবন্দি সুকেশের
Sukesh Chandrasekhar and Jacqueline Fernandez (Photo Credits: X)

মুম্বই, ৪ অক্টোবরঃ ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় দিল্লির তিহার জেলবন্দি মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। জেলে বসে ফের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) জন্যে চিঠি লিখছেন সুকেশ। জানালেন, আগামীকাল থেকে শুরু হওয়া নবরাত্রিতে (Navaratri ) টানা ৯ দিন প্রেমিকার মঙ্গল কামনায় তিনি উপোষ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই চিঠি ঘিরে আরও একবার শিরোনামে জ্যাকলিন এবং সুকেশের সম্পর্ক।

আরও পড়ুনঃ  মহালয়ার সকালে কালীঘাটে বিদ্যা বালন, পুজোর আগেই শহরে বলি অভিনেত্রী

নবরাত্রি (Navaratri 2023) বলতে সাধারণ ভাবে দুর্গাপুজোর সময়কে বোঝানো হয়। আরও ভাল ভাবে বললে, মহালয়ার (Mahalaya 2023) পরের দিন থেকে বিজয়া দশমী বা দশেরা পর্যন্ত ন’টা দিনকে বোঝায়, যাকে নবরাত্রি বলা হয়। চিঠিতে অভিনেত্রীকে 'বাঘিনী' বলে সম্বোধন করে সুকেশ লিখেছেন, জ্যাকলিনের সুস্থতার জন্য এবং তাদের চারপাশের সমস্ত নেতিবাচকতা এড়াতে ন'দিন উপবাস করবেন তিনি। সুকেশের আরও সংযোজন, 'সত্যের জয় হবে। আমরা খুব শীঘ্রই একে অপরের সঙ্গে থাকব। যাই হয়ে যাক না কেন চিরকাল একসঙ্গে থাকব আমরা'। এই প্রথমবার কারুর জন্যে উপোষ রাখতে চলেছেন সুকেশ, সে কথাও চিঠিতে উল্লখ করেছেন তিনি।

জ্যাকলিনকে সুকেশের চিঠি... 

Sukesh Chandrasekhar Letter to Jacqueline Fernandez (Photo Credits; X)

জেলে বসে নবরাত্রি উপলক্ষ্যে ন'দিন উপোষের পর নবম দিনে বৈষ্ণো দেবী মন্দির এবং মহাকালেশ্বর মন্দিরে তাদের দুজনের জন্য একটি বিশেষ পুজোর আয়োজন করবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন কনম্যান। আগামী দিনে একসঙ্গে থাকার আশ্বাস দিয়ে সুকেশ আরও লেখেন, 'এখন যারা হাসছে তাঁদের দাও। কিন্তু শেষ হাসিটা আমরাই হাসবো।

(The above story first appeared on LatestLY on Oct 14, 2023 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).