Lisa Haydon: তৃতীয় সন্তানের মা হচ্ছেন লিজা হেডেন, দেখুন অভিনেত্রীর 'বেবি শাওয়ারের' ছবি
২০১৭ সালে ব্যবসায়ী দিনো লালওয়ানির সঙ্গে বিয়ে হয় লিজা হেডেনের। তারপর থেকে বিদেশেই সংসার করছেন লিজা।
মুম্বই, ১৭ জুন: তৃতীয় সন্তানের মা হচ্ছেন লিজা হেডেন (Lisa Haydon)। তৃতীয় সন্তান আসতে আর কয়েকদিন মাত্র দেরি। তাই এবার বেবি শাওয়ারে ফুলের সাজে সেজে উঠলেন মডেল অভিনেত্রী লিজা। সাদা রঙের গাউন পরে বন্ধুদের সঙ্গে মা হওয়ার আগের উৎসবে মেতে ওঠেন অভিনেত্রী (Actor)।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেন লিজা। যা দেখে আপ্লুত হয়ে যান তাঁর অনুরাগীরা। দুই সন্তানের মা হয়েও, লিজা যেভাবে সংসার, কেরিয়ার সামলে ফের আর এক সন্তানের প্রতীক্ষায় নিজেকে প্রস্তুত করেছেন, তা দেখে অনেকেই প্রশংসা করেন তাঁর।
View this post on Instagram
View this post on Instagram
২০১৭ সালে ব্যবসায়ী দিনো লালওয়ানির সঙ্গে বিয়ে হয় লিজা হেডেনের। তারপর থেকে বিদেশেই সংসার করছেন লিজা।বিয়ের প র দুই পুত্র সন্তানের মা হন অভিনেত্রী। তাই এবার কন্যার আশায় দিন গুনছেন বলিউডের (Bollywood) এই প্রথম সারির মডেল।
আরও পড়ুন: Jacqueline Fernandez: উদ্যোগপতি বন্ধু, মুম্বইতে নতুন বাড়িতে সংসার সাজাচ্ছেন জ্যাকলিন
সম্প্রতি লিজা জানান, তিনি এবং তাঁর স্বামী ৪ সন্তানের বাবা-মা হতে চান। চার সন্তান নিয়ে তাঁরা সংসার করতে চান বলেও নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন লিজা। প্রসঙ্গত ১৭ জুন ৩৫-এ পড়ছেন লিজা হেডেন। ফলে ৪০-এ আগে ফের তিনি আরও একবার মা হবেন বলেই মনে করছেন অনেকে।
(The above story first appeared on LatestLY on Jun 17, 2021 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

