বিকিনিতে অনুষ্কা শর্মা, খালি গায়ে বিরাট কোহলি-বিরুষ্কার সেলফিতে বাড়ল পারদ
টানা ক্রিকেটের পর ক'টা দিনের সাময়িক বিশ্রামে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের বলিউডি অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)-রও কাজের চাপ এখন কিছুটা কম। এই সময়টা এই দুই সেলেব জুটি ঘুরতে গিয়েছেন (জায়গাটা কোথায় তা এখনও জানা যায়নি)। রবিবার থেকে টি টোয়েন্টি দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে ভারতের।
টানা ক্রিকেটের পর ক'টা দিনের সাময়িক বিশ্রামে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের বলিউডি অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)-রও কাজের চাপ এখন কিছুটা কম। এই সময়টা এই দুই সেলেব জুটি ঘুরতে গিয়েছেন (খবর-ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনও বিচে )। রবিবার থেকে টি টোয়েন্টি দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে ভারতের। তার আগে বিরুষ্কা ছুটিতে কোয়ালিটি সময় কাটাচ্ছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে কোহলি এমন এক ছবি পোস্ট করলেন যাতে সোশ্যাল মিডিয়ার উষ্ণতা এক ঝটকায় অনেকটা বেড়ে গেল।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ওই ছবিতে দেখা যাচ্ছে-অনুষ্কা শর্মা-র কোলে শুয়ে সেলফি তুলছেন বিরাট কোহলি। বিচের ধারে বসে একেবারে আরাম করে জমিয়ে মজা করছেন বিরুষ্কা। বিকিনিতে ধরা পড়ল অনুষ্কাকে। আর বিরাট কোহলি শার্ট লেস অবস্থায়। ক্যারিবিয়ান সফর সেরেই ছুটির মেজাজে দেখা যাচ্ছিল বিরাট কোহলিকে।
বিরাট কোহলি-অনুষ্কা শর্মাকে নিয়ে মিডিয়ার উৎসাহ খুব। বিরুষ্কা-দের জন্য পাপারাৎজিরা সব সময় প্রস্তুত থাকে। যদিও মিডিয়ার সতর্ক চোখ এড়িয়ে বিয়ে থেকে হানিমুন-সবটাই গোপনে সারতে পেরেছিলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ক দিন আগে বিরাট কোহলি-অনুষ্কা শর্মাকে একসঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল। তখন থেকেই জল্পনা ছিল ছুটিতে ঘুরতে যাচ্ছেন বিরুস্কা।
সামনেই কঠিন চ্যালেঞ্জ বিরাট কোহলির। ঘরের মাঠে খেললেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজটা মোটেও সহজ হবে না কোহলির। আগামী বছর আবার টি টোয়েন্টি বিশ্বকাপ সহ একগাদা চ্যালেঞ্জ। তার আগে এটাই একটানা ছুটির সুযোগ ছিল কোহলিরা। যেটা দু হাতে কাজে লাগালেন বিরুষ্কা।
(The above story first appeared on LatestLY on Sep 11, 2019 01:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

