Uorfi Javed Video: ঊরফির গাউন থেকে উড়ল প্রজাপতি, হাততালি দিতেই খুলে গেল পাতা, দেখুন ভিডিয়ো

পোশাকের জন্য বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়তে হয় ঊরফি জাভেদকে। একের পর এক পোশাক পরে তিনি ক্যামেরার সামনে হাজির হলেও, তাঁর জন্য বলিউডের কোনও স্বনামধন্য ডিজাইনার পোশাক বানাতে চান না বলে এক সময় দাবি করেন ঊরফি জাভেদ।

Uorfi Javed Video: ঊরফির গাউন থেকে উড়ল প্রজাপতি, হাততালি দিতেই খুলে গেল পাতা, দেখুন ভিডিয়ো
Uorfi Javed (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ মে: ঊরফি দেখিয়ে দিলেন, তিনি যাদু জানেন। যা দেখে বলিউডের মডেল, অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ মানুষ। ঊরফি (Uorfi Javed)  সম্প্রতি যখন একটি কালো রঙের গাউন পরে হাজির হন ক্যামরার সামনে, সেখানে পাপারাৎজির সামনে বলেন, কিছু যাদু দেখাবেন তিনি। এরপর হাত তালি দিতেই ঊরফির পরনের গাউন থেকে প্রজাপতি উড়ে যায়। ঊরফির প্রথম হাততালিতে প্রজাপতি উড়ে যায়। দ্বিতীয় হাততালিতে ঊরফির গাউনে থাকা সমস্ত পাতা খুলে যায়। যা দেখে পাপারাৎজি যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন, তেমনি নেটিজেনরাও প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন: Urfi Javed Video: বিমানবন্দরে পোশাক পরিবর্তন ঊরফি জাভেদের, ভিডিয়ো নিয়ে জোর চর্চা

দেখুনভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত পোশাকের জন্য বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়তে হয় ঊরফি জাভেদকে। একের পর এক পোশাক পরে তিনি ক্যামেরার সামনে হাজির হলেও, তাঁর জন্য বলিউডের কোনও স্বনামধন্য ডিজাইনার পোশাক বানাতে চান না বলে এক সময় দাবি করেন ঊরফি জাভেদ। তবে আবু জানি সন্দীপ খোসলার পোশাকে এক সময় তাক লাগিয়ে দেন ঊরফি জাভেদ।

করিনা কাপুর খানকেও এক সময় ঊরফির প্রশংসা করতে দেখা যায়। করিনার মুখে প্রশংসা শুনে অনেক বড় পাওনা বলে মন্তব্য করতে শোনা যায় ঊরফি জাভেদকে।

(The above story first appeared on LatestLY on May 03, 2024 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).