Tadap Trailer: তারার জন্য পাগল আহান, দেখুন সুনীল শেট্টির ছেলের কাণ্ড
তড়প-এর ট্রেলার ঈশান এবং রামিশা নামে এক 'লভ বার্ডের' গল্প বলা হয়। ট্রেলারে দেখা যায়, রামিশার সঙ্গে মুসৌরিতে পরিচয়ের পর থেকে ঈশান কীভাবে বদলে যেতে শুরু করেন।
মুম্বই, ২৭ অক্টোবর: মুক্তি পেল 'তড়প'-এর (Tadap) ট্রেলার। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি (Ahan Shetty)। সঙ্গে রয়েছেন বলিউডের অন্যতম 'গ্ল্যামার গার্ল' তারা সুতারিয়া (Tara Sutaria)।
তড়প-এর ট্রেলার ঈশান এবং রামিশা নামে এক 'লভ বার্ডের' গল্প বলা হয়। ট্রেলারে দেখা যায়, রামিশার সঙ্গে মুসৌরিতে পরিচয়ের পর থেকে ঈশান কীভাবে বদলে যেতে শুরু করেন। তবে রামিশা যখন তাঁর জীবন থেকে চলে যান, সেই সময় ঈশান ফের তাঁর নিজের পুরনো জীবনে ফিরে আসেন। ট্রেলারে যেভাবে আহান শেট্টি এবং তারা সুতারিয়ার রসায়ন তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে গল্পের বুনন যেদিকে এগিয়েছে, তা কিছুটা হলেও 'বাগির' কথা মনে করাবে দর্শকদের।
আরও পড়ুন: Sameer Wankhede: আরিয়ান মামলার জের, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগের তদন্তে খোদ এনসিবি
দেখুন ট্রেলার...
তবে রামিশা এবং ঈশানের কি শেষ পর্যন্ত মিল হবে, গল্প কোন দিকে মোড় নেবে, তা বুঝতে হবে তড়প-এর মুক্ত পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রত্যেককে। প্রসঙ্গত আগামী ৩ ডিসেম্বর মুক্তি পবে এই ছবি।
(The above story first appeared on LatestLY on Oct 27, 2021 04:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

