Rajeev Sen - Charu Asopa: অভিনেতা করণ মেহরার সঙ্গে চারুর সম্পর্ক, স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ সুস্মিতার ভাই রাজীবের
সম্প্রতি চারু আসোপা দাবি করেন, রাজীব সেনের বিবাহ বহির্ভূতসম্পর্ক রয়েছে। রাজীবকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন বিয়ের পর থেকে। অথচ তাঁর পিছনে রাজীব কোথায় কী করছেন, তার আভাস পান স্বামীর ব্যাগ থেকে আপত্তিজনক কিছু উদ্ধারের পর।
মুম্বই, ৪ নভেম্বর: টিভি অভিনেতা করণ মেহরার সঙ্গে সম্পর্ক রয়েছে চারু আসোপার (Charu Asopa)। করণ মেহরার (Karan Mehra) সঙ্গে চারুর সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানতেন না। চারুর মা নীলম আসোপার পাঠানো একটি ভয়েস নোটের মাধ্যমে তিনি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনেছেন। এবার এমনই দাবি করলেন রাজীব সেন। সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং চারু আসোপার বিচ্ছেদ নিয়ে যখন উত্তাল টেলি টাউন, সেই সময় এবার বিস্ফোরক দাবি করেন প্রাক্তন বিশ্ব সুন্দরীর ভাই। রাজীব (Rajeev Sen) দাবি করেন, তাঁর গোটা পরিবার চারুকে ভাসবাসে। তাঁর চেয়ে বেশি সমর্থন করে চারুকে। অথচ দিনের পর দিন ধরে চারু মিথ্যে বলে আসছেন। করণ মেহরার সঙ্গে চারুর সম্পর্কের কথা তিনি জানতে পারেননি। চারুর মায়ের মেয়েকে পাঠানো ভয়েস নোটের মাধ্যমে গোটা বিষয়টি সম্পর্কে তিনি অবগত হন বলে জানান রাজীব সেন।
সম্প্রতি চারু আসোপা দাবি করেন, রাজীব সেনের বিবাহ বহির্ভূতসম্পর্ক রয়েছে। রাজীবকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন বিয়ের পর থেকে। অথচ তাঁর পিছনে রাজীব কোথায় কী করছেন, তার আভাস পান স্বামীর ব্যাগ থেকে আপত্তিজনক কিছু উদ্ধারের পর।
প্রসঙ্গত তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, ওই সময় রাজীব সেন তাঁকে ঠকিয়েছেন বলে অভিযোগ করেন চারু আসোপা। টেলি অভিনেত্রীর ওই দাবিরপর এবার তাঁর বিরুদ্ধে পালটা অভিযোগ আনলেন রাজীব সেন।
(The above story first appeared on LatestLY on Nov 04, 2022 12:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

