Lalit Modi - Sushmita Sen Dating: উন্মুক্ত পিঠে ভালবাসার প্রকাশ, ললিত মোদীর প্রেমে হাবুডুবু খেয়ে সুস্মিতার নয়া ভিডিয়ো? দেখুন

ললিত মোদী, সুস্মিতা সেন বিয়ে সেরেছেন বলে যখন শোরগোল শুরু হয়, সেই সময় ফের সামনে আসে নয়া ট্যুইট। যেখানে ললিত ফের বলেন, তিনি সুস্মিতার সঙ্গে ডেট করছেন। শিগগিরই বিয়ে সারবেন।

Lalit Modi - Sushmita Sen Dating: উন্মুক্ত পিঠে ভালবাসার প্রকাশ, ললিত মোদীর প্রেমে হাবুডুবু খেয়ে সুস্মিতার নয়া ভিডিয়ো? দেখুন
Sushmita Sen, Lalit Modi (Photo Credit: Twitter)

মুম্বই, ১৫ জুলাই:  ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী বৃহস্পতিবার রাতে নিজে ট্যুইট করে বাঙালি কন্যার সঙ্গে সম্পর্কের কথা জানান। ললিত মোদী জানান, তাঁরা লন্ডন, মালদ্বীপ-সহ গোটা বিশ্ব ভ্রমণ সেরেছেন। বিশ্ব ভ্রমণ শেষের পর সুস্মিতাকে 'বেটার হাফ' বলে বর্ণনা করেন ললিত মোদী। তখন থেকেই শুরু হয় গুঞ্জন। ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেন কি বিয়ে সেরে ফেলেছেন বলে প্রশ্ন ওঠে।

ললিত মোদী (Lalit Modi), সুস্মিতা সেন বিয়ে সেরেছেন বলে যখন শোরগোল শুরু হয়, সেই সময় ফের সামনে আসে নয়া ট্যুইট। যেখানে ললিত ফের বলেন, তিনি সুস্মিতার সঙ্গে ডেট করছেন। শিগগিরই বিয়ে সারবেন।অর্থাৎ প্রথমে বিয়ে করেছেন বললেও পরে নিজের কথা ফিরিয়ে ললিত জানান, তাঁরা ডেট করছেন। এসবের মধ্যেই প্রকাশ্যে এল প্রাক্তন বিশ্ব সুন্দরীর নয়া ভিডিয়ো।

আরও পড়ুন: Lalit Modi - Sushmita Sen Dating: আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীকে বিয়ে করছেন সুস্মিতা সেন

 

View this post on Instagram

 

যেখানে সুস্মিতা সেন (Sushmita Sen) মালদ্বীপের ভিডিয়ো শেয়ার করেন। উন্মুক্ত পিঠে সুস্মিতা জানান,  'ইউ আর দ্য লভ অফ মাই লাইফ।' নতুন ভালবাসায় যখন হাবুডুবু খাচ্ছেন সুস্মিতা সেন, সেই সময় কি ললিত মোদীকে উদ্দেশ্য করেই তিনি নয়া ভিডিয়ো শেয়ার করলেন, উঠছে এমন প্রশ্ন। যদিও সুস্মিতা সেন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। 'দুগ্গা দুগ্গা' বলে নিজের ভিডিয়োতে সবাইকে ভালবাসা জানান।

(The above story first appeared on LatestLY on Jul 15, 2022 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).