Sukesh Chandrashekhar Letter to Jacqueline Fernandez: 'তোমায় ভীষণ মিস করি', জেলে বসে 'প্রিয়তমা'কে চিঠি সুকেশ চন্দ্রশেখরের

‘তুমি এবং তোমার ভালোবাসা আমার জীবনে সেরা উপহার। ধন্যবাদ, তোমার মনটাকে আমায় দেওয়ার জন্যে'।

Sukesh Chandrashekhar Letter to Jacqueline Fernandez: 'তোমায় ভীষণ মিস করি', জেলে বসে 'প্রিয়তমা'কে চিঠি সুকেশ চন্দ্রশেখরের
Sukesh Chandrashekhar and Jacqueline Fernandez (Photo Credits: ANI, Facebook)

মুম্বই, ২৬ মার্চঃ ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় ইডি দ্বারা গ্রেফতার হয়েছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। দিল্লির মারলি জেলে রাখা হয়েছে তাঁকে। জেলে বসেই নিজের 'প্রিয়তমাকে' চিঠি লিখলেন সুকেশ। জানালেন, ভীষণ মিস করছেন তাঁকে।

আর্থিক তছরুপের মামলায় সুকেশকে ইডি-র (ED) জিজ্ঞাসাবাদ চলাকালীনই উঠে এসেছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজের (Jacqueline Fernandez) নাম। একাধিকবার ইডির মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। এবার দিল্লির মারলি জেলে বসে জ্যাকলিনের জন্যে একটি চিঠি লিখলেন সুকেশ (Sukesh Chandrashekhar Letter to Jacqueline Fernandez)। ভীষণ মিস করছেন অভিনেত্রীকে চিঠিতে উল্লেখ করলেন সেই কথা।

২৫ মার্চ সুকেশের আইনজীবী দ্বারা চিঠিটি প্রকাশ করা হয়েছে। যাতে লেখা রয়েছে, ‘আমার বোমা, আমার জন্মদিনে আমি তোমায় ভীষণ মিস করছি। যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। কিন্তু আমি জানি আমার প্রতি তোমার ভালোবাসা কখনও শেষ হওয়ার নয়। যা সব সময়ে আমাকে ঘিরে রেখেছে। আমি জানি তোমার মনে কী আছে। আর সেটাই আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ন। অন্য কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই আমার। কিন্তু আমায় শিকার করতেই হবে যে আমি তোমায় কতটা মিস করি। তোমায় ভীষণ ভালোবাসি বোমা’। তেলেগু ভাষায় ‘সুন্দর পুতুল’কে ‘বোমা’ বলে সম্বোধন করা হয়।

চিঠিতে আরও লিখেছেন সুকেশ (Sukesh Chandrashekhar Letter to Jacqueline Fernandez), ‘তুমি এবং তোমার ভালোবাসা আমার জীবনে সেরা উপহার। ধন্যবাদ, তোমার মনটাকে আমায় দেওয়ার জন্যে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমায় জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, সর্বদা আমার পাশে থেকেছেন। কয়েক শো চিঠি আর শুভেচ্ছাবার্তা পেয়েছি আমি। আমি সত্যিই ধন্য’।

(The above story first appeared on LatestLY on Mar 26, 2023 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).