Sonu Sood Saves Accident Victim: পঞ্জাবে দুর্ঘটনার কবলে পড়া যুবকের সাহায্যে এগিয়ে এলেন সোনু সুদ, দেখুন ভিডিও
পঞ্জাবের (Punjab) মোগায় দুর্ঘটনার কবলে পড়া ১৯ বছর বয়সি এক যুবকের সাহায্যে এগিয়ে এলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। সোনু যে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন, সেখানেই এই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতা ওই যুবকের গাড়ির অবস্থা দেখে নিজের গাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর অজ্ঞান অবস্থায় থাকা ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাড়ির দরজা ভেতর থেকে লক করা থাকায় যুবককে বের করে আনতে কিছুটা সময় লাগে। এরপর দেরি না করে তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছান সোনু। সেখানে দ্রুত যুবকের চিকিৎসা শুরু হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে যে তিনি এখন ভাল আছেন। আরও পড়ুন: Ranveer Singh On ‘Choti Deepika’: ‘লীলার মতো কেউ না’, ছোটি দীপিকার ভিডিও শেয়ার করলেন রণবীর সিং
দেখুন ভিডিও:
View this post on Instagram
এর আগে করোনা অতিমারির শুরু সময়ে গরিব মানুষ, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের পাশ দাঁড়ান সোনু সুদ। অতিমারির সময়ে তিনি নায়ক হয়ে ওঠেন। বহু অভিবাসী শ্রমিককে নিজের খরচে তাঁদের বাড়ি পাঠান এই অভিনেতা।
(The above story first appeared on LatestLY on Feb 09, 2022 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).