Singham Again: দীপিকার পর টাইগার, কপ ইউনিভার্সের নতুন অফিসার ACP সত্যের সঙ্গে পরিচয় করালেন রোহিত
রোহিত শেট্টির কপ ইউনিভার্সে আরও এক নতুন অভিনেতার সংযোজন। পরিচয় করালেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার সত্যর সঙ্গে। পুলিশের খাকি প্যান্টে শার্টলেস টাইগারের এইট প্যাক অ্যাবস থেকে চোখ সরছে না অনুরাগীদের।
মুম্বই, ১৯ অক্টোবরঃ দীপিকা পাড়ুকোনের পর রোহিত শেট্টির (Rohit Shetty) কপ ইউনিভার্সে আরও এক নতুন অভিনেতার সংযোজন। পরিচয় করালেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার সত্যর সঙ্গে। আজ বৃহস্পতিবার সিংহম এগেন-এ (Singham Again) টাইগার শ্রফ ওরফে এসিপি সত্যর ঝলক শেয়ার করেছেন পরিচালক। তাঁর স্কোয়াডে টাইগারকে (Tiger Shroff) স্বাগত জানিয়ে রোহিত লিখেছেন, 'অমর এবং সত্যের মতই আমাদের স্পেশাল টাস্কের নতুন সদস্য এসিপি সত্যকে স্বাগত'।
অজয় দেবগন (Ajay Devgn), রণবীর সিংহ (Ranveer Singh) থেকে শুরু করে অক্ষয় কুমার (Akshay Kumar)- রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এ একে একে পা রেখেছেন অনেকেই। 'সিংহম এগেন'ও থাকছেন ওই তিন অভিনেতা। এবার সেই খাতে যুক্ত হয়েছে আরও দুই নাম। দীপিকা পাড়ুকোন এবং টাইগার শ্রফ। পুলিশের খাকি প্যান্টে শার্টলেস টাইগারের এইট প্যাক অ্যাবস থেকে চোখ সরছে না অনুরাগীদের।
আরও পড়ুনঃ রোহিতের কপ ইউনিভার্সে প্রথম মহিলা, দেবীপক্ষে ‘লেডি সিংহম’ দীপিকা
দেখুন...
View this post on Instagram
এসিপি সত্য...
View this post on Instagram
শার্ট খোলা টাইগার...
View this post on Instagram
রোহিত শেট্টির কপ ইউনিভার্সে প্রথম কোন অভিনেত্রীকে দেখা যাবে। দেবীপক্ষের সূচনায় নবরাত্রির প্রথম দিনেই ছবিতে দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতারা। দীপিকার পাশাপাশি 'সিংহম এগেন'এ রয়েছেন করিনা কাপুর খানও (Kareena Kapoor Khan) ।
View this post on Instagram
পুলিশের খাকি পোশাক আর বন্দুক হাতে রণবীর ঘরনি যেন এক্কেবারে 'লেডি সিংহম'। কপাল ফেটে বের হচ্ছে রক্ত। উসকোখুসকো চুল। শত্রু বিনাশ করতে দুষ্টের মুখের ভিতর তাক করে আছেন বন্দুক। ছবিতে দীপিকার চরিত্রের নাম শক্তি শেট্টি। প্রথমবার নায়িকাকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখবেন তাঁর অনুরাগীরা।
(The above story first appeared on LatestLY on Oct 19, 2023 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

