Deepika Padukone First Look in Singham Again: রোহিতের কপ ইউনিভার্সে প্রথম মহিলা, দেবীপক্ষে 'লেডি সিংহম' দীপিকা
পুলিশের খাকি পোশাক আর বন্দুক হাতে রণবীর ঘরনি যেন এক্কেবারে 'লেডি সিংহম'। কপাল ফেটে বের হচ্ছে রক্ত। উসকোখুসকো চুল। শত্রু বিনাশ করতে দুষ্টের মুখের ভিতর তাক করে আছেন বন্দুক।
মুম্বই, ১৫ অক্টোবরঃ রোহিত শেট্টির (Rohit Shetty) কপ ইউনিভার্সে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) হাতেখড়ি হওয়ার সংবাদ বহু আগেই প্রকাশ করেছেন পরিচালক। প্রথমবার রোহিতের কপ ইউনিভার্সে কোন মহিলা পুলিশের আবির্ভাব। জোরকদমে চলছে 'সিংহম এগেন'এর (Singham Again) শুটিং। আজ রবিবার পরিচালক তাঁর আসন্ন কপ ইউনিভার্সে দীপিকার চোখ ধাঁধানো লুক প্রকাশ করেছেন। পুলিশের খাকি পোশাক আর বন্দুক হাতে রণবীর ঘরনি যেন এক্কেবারে 'লেডি সিংহম'। কপাল ফেটে বের হচ্ছে রক্ত। উসকোখুসকো চুল। শত্রু বিনাশ করতে দুষ্টের মুখের ভিতর তাক করে আছেন বন্দুক। ছবিতে দীপিকার চরিত্রের নাম শক্তি শেট্টি। প্রথমবার নায়িকাকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখবেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনায় সুখবর, প্রথম সন্তানের অপেক্ষায় দুর্নিবার-মোহর
শক্তি রূপে দীপিকার জবরদস্ত লুক শেয়ার করে পরিচালক লিখেছেন, 'নারী সীতারও রূপ আবার দুর্গারও রূপ। আমাদের পুলিশ ইউনিভার্সের সবচেয়ে নৃশংস ও হিংস্র অফিসারের সঙ্গে পরিচয় করুন, শক্তি শেট্টি। আমার লেডি সিংহম দীপিকা'।
'লেডি সিংহম' দীপিকা...
View this post on Instagram
অজয় দেবগন (Ajay Devgn), রণবীর সিংহ (Ranveer Singh) থেকে শুরু করে অক্ষয় কুমার (Akshay Kumar)- রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এ একে একে পা রেখেছেন অনেকেই। 'সিংহম এগেন'ও থাকছেন ওই তিন অভিনেতা। এবার সেই খাতে যুক্ত হল নতুন নাম। তাও আবার প্রথম কোন অভিনেত্রী। দেবীপক্ষের সূচনায় নবরাত্রির প্রথম দিনেই ছবিতে দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতারা। দীপিকার পাশাপাশি 'সিংহম এগেন'এ রয়েছেন করিনা কাপুর খানও (Kareena Kapoor Khan) ।
(The above story first appeared on LatestLY on Oct 15, 2023 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

