Sidharth-Kiara New Year 2023 Vacancy: চুপিচুপি দুবাইয়ের পানশালায় সিদ্ধার্থ-কিয়ারা, নেটপাড়ায় ধরা দিল ছবি

Sidharth-Kiara New Year 2023 Vacancy: চুপিচুপি দুবাইয়ের পানশালায় সিদ্ধার্থ-কিয়ারা, নেটপাড়ায় ধরা দিল ছবি
Sidharth Malhotra and Kiara Advani (Photo Credits: Instagram)

Sidharth-Kiara New Year 2023 Vacancy: নতুন বছরের (New Year 2023) আগেই মুম্বই (Mumbai) ছেড়ে উড়ে গিয়েছেন বলিউডের চর্চিত জুটি সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানি (Sidharth-Kiara)। বৃহস্পতিবার সকালে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পাপারাৎজির (Paparazzi) ক্যামেরাবন্দি হয়েছিলেন যুগল। তবে নববর্ষ উদযাপনে দুটিতে কোথায় পাড়ি দিয়েছিলেন তা প্রকাশ করেননি। তবে এবার সেই সহস্যভেদ হল।

দুবাইয়ের (Dubai) পানশালায় দেখা মিলল সিড-কিয়ারার (Sidharth-Kiara New Year 2023 Vacancy in Duabi)। সঙ্গে ছিলেন বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহার (Karan Johar), পোশাক শিল্পী মনিষ মলহোত্রা (Manish Malhotra), প্রবীণ অভিনেত্রী নীতু কাপুর (Neetu Kapoor) এবং মেয়ে ঋদ্ধিমা কাপুর শাহানি।

আরও পড়ুনঃ আম্বানি পুত্র অনন্তের বাগদানের পার্টি তারায় ঝলমলে, হাজির রণবীর সিং থেকে আলিয়া, জাহির খানরা

দুবাইয়ের পানশালায় পার্টির সেই দৃশ্য তুলে ধরেছেন রণবীর কাপুরের (Ranbir Kapoor Sister) দিদি ঋদ্ধিমা কাপুর শাহানি। তারকা খচিত সেই নাইট পার্টির ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ঋদ্ধিমা। তবে ছবির মূল আকর্ষণ হয়ে ভক্তদের চোখ টেনেছেন সিড-কিয়ারা। কাছাকাছি দাঁড়িয়ে দুজনে।

বলিপাড়া থেকে ভক্তমহল সিড-কিয়ারার প্রেম নিয়ে চর্চা চলে সর্বত্র। কিন্তু দুজনের কেউই সম্পর্ক নিয়ে খোলাখুলি কোন কথা বলেন না। তবে বলিউডের পার্টি, গ্যাদারিংয়ে মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় তাঁদের। ২০২১ সালে ‘শেরশাহ’ (Shershaah) ছবির শুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন দুজনে। তারপর থেকেই একসঙ্গে তাঁরা। মাঝে যদিও গুঞ্জন উঠেছিল, ভেঙে গিয়েছে সিদ্ধার্থ (Sidharth Malhotra) এবং কিয়ারার (Kiara Advani) প্রেম। কিন্তু তখনও চুপ ছিলেন যুগল।

(The above story first appeared on LatestLY on Dec 30, 2022 02:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).