Shreyas Talpade: অসুস্থতা কাটিয়ে 'ওয়েলকাম'এর ফ্লোরে শ্রেয়স, হৃদরোগ প্রসঙ্গে জানালেন পরিবারের অজানা তথ্য
'ওয়েলকাম' ফ্রাঞ্চাজিই তৃতীয় ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর শুটিং চলাকালীন গত ডিসেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। কয়েক মাস বিশ্রামের পর ফের কাজে ফিরেছেন তিনি।
মুম্বই, ১৯ মার্চঃ হৃদরোগ থেকে সেরে উঠে ফের ছবির শুটিং সেটে ফিরলেন অভিনেতা শ্রেয়স তালপড়ে (Shreyas Talpade)। 'ওয়েলকাম' ফ্রাঞ্চাজিই তৃতীয় ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর (Welcome To The Jungle) শুটিং চলাকালীন গত ডিসেম্বরে হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। কয়েক মাস বিশ্রামের পর ফের কাজে ফিরেছেন তিনি। আহমেদ খান পরিচালিত এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেট্টী, অনীল কাপুর, সঞ্জয় দত্তের মত তাবড় অভিনেতারা। মহিলা চরিত্রে রয়েছে দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডিজ, লারা দত্ত, রবিনা টন্ডন। শুটিং সেট থেকে ভাইরাল হয়েছে বেশি কিছু ছবি। এই কঠিন সময়ে তাঁর এবং তাঁর পরিবারের পাশে থাকার জন্যে ছবির পরিচালক আহমেদ খান এবং সহ অভিনেতা অক্ষয় কুমারকে ধন্যবাদ জানিয়েছেন শ্রেয়স।
এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হৃদরোগে আক্রান্ত হওয়ার সেই ভয়ানক দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, হৃদরোগ আক্রান্ত হওয়ার পর স্ত্রী তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথে যানজটের মুখে পড়ে তাঁদের গাড়ি। হাসপাতালে পৌছনোর পর অভিনেতাকে একপ্রকার ক্লিনিকালি ডেড ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু তাঁর পরেও তিনি প্রাণ ফিরে পেয়েছেন। শেয়সের কথায়, 'ভগবানই জানেন কীভাবে তা সম্ভব হয়েছে'।
দেখুন...
#WelocomeToTheJungle looking interesting & this film gona won hearts of many ... #WecomeBackToComedy
Akshay kumar , Sunil Shetty , Shreyastalpade spotted on
the shoot .... #Welcome3
Photo via #Zoom pic.twitter.com/QI1wS4qdZj
— FaN oF AkShAy KuMaR (@SinghRowdysingh) March 18, 2024
অভিনেতা এও জানান, তাঁর পরিবারে হার্টের সমস্যার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাঁর বাবা, ঠাকুরদা, কাকা, পিসি প্রত্যেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে চিকিৎসকেরা অভিনেতাকে জানিয়েছেন, করোনা পরবর্তী সময়ে হৃদরোগের সমস্যা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। তবে ঈশ্বরের কাছে তিনি কৃতজ্ঞ তাঁর প্রাণ বাঁচানোর জন্যে। তাঁকে আরও একবার সুযোগ দেওয়ার জন্যে।
(The above story first appeared on LatestLY on Mar 19, 2024 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

