Shraddha Kapoor: মন ভাঙল শ্রদ্ধার? নায়িকার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড

শ্রদ্ধা কাপুর এবং রোহন শ্রেষ্ঠা একে অপরের ভাল বন্ধু বলেই সব সময় দাবি করেছেন। কিন্তু তাঁদের রসায়ন যে বন্ধুত্বের উপর দিয়ে বইছে, তা আন্দাজ করতে কারও বাকি নেই।

Shraddha Kapoor: মন ভাঙল শ্রদ্ধার? নায়িকার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড
Shraddha Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ২৫ মার্চ:  শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) সঙ্গে তাঁর বিশেষ বন্ধু রোহন শ্রেষ্ঠার বিচ্ছেদের গুঞ্জন হু হু করে ছড়িয়ে পড়েছে গোটা বলিউড (Bollywood)  জুড়ে। সেলিব্রিটি ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে শ্রদ্ধা কাপুরের কি সত্যিই বিচ্ছেদ হয়ে গিয়েছে?  এমন গুঞ্জন যখন মাত্রা ছাড়াতে শুরু করে, সেই সময় নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন বলিউড অভিনেত্রী।  যেখানে অউর শুনাউ বলে মন্তব্য করেন শক্তি-কন্যা।  অর্থাৎ রোহনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে শ্রদ্ধা নিজে কোনও মন্তব্য  না করলেও, পাপারাৎজি কেন তাঁদের নিয়ে সমালোচনা শুরু করেছে, তা নিয়ে কার্যত প্রশ্ন তোলেন অভিনেত্রী।  এমনই মনে করছে বিভিন্ন মহল। দেখুন কী লিখলেন শ্রদ্ধা কাপুর...

 

 

View this post on Instagram

 

যদিও শ্রদ্ধা কাপুর এবং রোহন শ্রেষ্ঠা একে অপরের ভাল বন্ধু বলেই সব সময় দাবি করেছেন।  কিন্তু তাঁদের রসায়ন যে বন্ধুত্বের উপর দিয়ে বইছে, তা আন্দাজ করতে কারও বাকি নেই।

আরও পড়ুন:  Sonam Kapoor Is Pregnant: সোনম কাপুর অন্তঃসত্ত্বা, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নায়িকা

বর্তমানে লভ রঞ্জনের ছবিতে কাজ করছেন শ্রদ্ধা কাপুর।  লভ রঞ্জনের ওই ছবিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর।

(The above story first appeared on LatestLY on Mar 25, 2022 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).