Salman Khan and Tamannaah Bhatia Private Photo: শার্টলেস সলমন জাপটে রয়েছেন বিকিনিতে তমান্নাকে, দক্ষিণী সুন্দরীর সঙ্গে ভাইজানের অন্তরঙ্গ ছবিটি আসল নাকি ভুয়ো?
সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে সময়ে কাটাচ্ছেন দুই তারকা। অভিনেত্রীর পরনে বিকিনি। শার্টলেস সলমন জড়িয়ে রয়েছেন তমান্নাকে। দুজন মিলে চুপিচুপি বেড়াতেও চলে গিয়েছেন?
মুম্বই, ২৭ এপ্রিলঃ বিকিনিতে অভিনেত্রী তমান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। তাঁকে দু'হাত দিয়ে জাপটে রয়েছেন সলমন খান (Salman Khan)। দুই তারকার অন্তরঙ্গ ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় সমালোচনার ঝড়। তবে কি এবার ভাইজানের ‘ব্যাচেলর’ তকমা ঘুচবে। বিয়ের পিঁড়িতে বসবেন তিনি! দক্ষিণী সুন্দরীকেই কি সলমন খান বাড়ির নতুন বউ করে নিয়ে আসবেন? ভক্ত মহলে শুরু হয়েছে তুমুল চর্চা।
সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে সময়ে কাটাচ্ছেন দুই তারকা। অভিনেত্রীর পরনে বিকিনি। শার্টলেস সলমন জড়িয়ে রয়েছেন তমান্নাকে। দুজন মিলে চুপিচুপি বেড়াতেও চলে গিয়েছেন? আবার কোন ছবিতে দেখা যাচ্ছে ব্যক্তিগত বিমানে বসে রয়েছেন দুজন। শরীর চাপা ফিনফিনে টপ পরে তামান্না। সলমন এখানেও শার্টলেস। তবে নেটপাড়ায় ভাইরাল ছবিগুলো খতিয়ে দেখা গিয়েছে এগুলো আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সাহায্যে এই ছবি গুলি বানানো হয়েছে। এবং সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরণের সমস্ত ছবিগুলোই ভুয়ো। AI ব্যবহার করে বানানো হয়েছে তা।
বিকিনিতে তমান্না, শার্টলেস সলমনঃ

সলমন-তমান্নার অন্তরঙ্গ ছবিঃ
সলমন খান বহুবার প্রকাশ্যে বলেছেন, তিনি তাঁর ছবিতে এমন কোন দৃশ্যে অভিনয় করবেন না যা কোন দর্শক নিজের পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন না। তিনি তাঁর ছবিতে চুম্বনের দৃশ্যও রাখেন না। সুতরাং কোন নায়িকার সঙ্গে সলমনের এই ধরণের ছবি ফাঁস হওয়ার পর থেকেই খটকা লাগছিল ভক্তদের। তারপর Decopy.ai ব্যবহার করে ভাইরাল ছবিগুলো পরীক্ষা করে দেখা গিয়েছে ওইগুলো সবই আসলে ভুয়ো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে তা বানানো হয়েছে। বাস্তবের সঙ্গে এই ছবিগুলোর কোন যোগ নেই।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

