Shahid Kapoor Birthday: শাহিদ-কে ইনস্টাগ্রামে উইশ মীরার, 'Happy birthday to the love of my life'
বি-টাউনের 'কবির সিং' শাহিদ কাপুরের (Shahid Kapoor) জন্মদিন আজ। মঙ্গলবার ৩৯ বছরে পা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শাহিদকে উইশ করলেন মীরা রাজপুত (Mira Rajput) । দাদাকে উইশ করলেন ইশান খাট্টারও (Ishaan Khatter) । ছবির পাশাপাশি ছিল একটি মিষ্টি মেসেজও। ইনস্টাগ্রাম স্টেটাসে ছবি শেয়ার করে মীরা লেখেন, "Happy birthday to the love of my life."
মুম্বই, ২৫ ফেব্রুয়ারি: বি-টাউনের 'কবির সিং' শাহিদ কাপুরের (Shahid Kapoor) জন্মদিন আজ। মঙ্গলবার ৩৯ বছরে পা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শাহিদকে উইশ করলেন মীরা রাজপুত (Mira Rajput) । দাদাকে উইশ করলেন ইশান খাট্টারও (Ishaan Khatter) । ছবির পাশাপাশি ছিল একটি মিষ্টি মেসেজও। ইনস্টাগ্রাম স্টেটাসে ছবি শেয়ার করে মীরা লেখেন, "Happy birthday to the love of my life."

বার্থডে বয়ের তিনটি সেরা ছবি দিয়ে উইশ করলেন শাহিদের ভাই ইশান খাট্টার। লিখেছেন, "OG Mere #bademiya Happy budddayyyy bhaijaaaaaaan (sic)."
খুব বেশি ছবি করেন না শাহিদ কাপুর। বাছাই করা কিছু ছবিতে মন জুড়িয়ে দেওয়া অভিনয়ে বক্স অফিসে ঝড় তোলেন তিনি। রিল দুনিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সংসারটাও জমিয়ে করেন শাহিদ কাপুর। এমনকী, জন্মদিনেও বন্ধু-বান্ধবের থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালবাসেন তিনি। ২০১৫-র ৭ জুলাই গাঁটছড়া বাঁধেন শাহিদ-মীরা। আরও পড়ুন: Sourav Ganguly Biopic: করণ জোহরের পরিচালনায় সৌরভ গাঙ্গুলির বায়োপিক, ফিসফাস বলিপাড়ায়
পঙ্কজ কাপুর এবং নীলিমা আজিমের ছেলে শাহিদ কাপুর। তবে, শাহিদের বয়স যখন মাত্র ৩। সেই সময়ই বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। ২০০৩ সালে শাহিদের প্রথম ছবি ছিল ইসক-ভিসক। প্রথম ছবিতেই নিজের ফ্যান ফলোয়ার তৈরি করে ফেলেন শাহিদ। ১৭ বছরের ফিল্মি কেরিয়ারে একের পর এক হিট ছবি করেছেন তিনি। এরমধ্যে রয়েছে জব উই মেট, কামিনে, হায়দার, উড়তা পাঞ্জাব। শাহিদের শেষ ছবি ছিব কবীর সিং।
(The above story first appeared on LatestLY on Feb 25, 2020 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

