Shah Rukh Khan's Wife Gauri Khan: আর্থিক প্রতারণা মামলায় নাম, শাহরুখ পত্নী গৌরীকে ইডির নোটিশ
উত্তরপ্রদেশের লখনউয়ের একটি সংস্থার প্রচারের মুখ গৌরী খান। সেই সংস্থার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ ওঠায়, এবার তার দায় শাহরুখ পত্নীর উপরও পড়ছে বলে খবর।
মুম্বই, ১৯ ডিসেম্বর: আর্থিক প্রতারণা মামলায় নাম জড়াল গৌরী খানের (Gauri Khan)। যার জেরে এবার শাহরুখ (Shah Rukh Khan) পত্নী গৌরী খানকে নোটিশ পাঠাল ইডি। ৩০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে শাহরুখ পত্নীকে কেন্দ্রীয় তদন্তকারী দলের তরফে তলব করা হয়। নোটিশ পাওয়ার পর শিগগিরই গৌরী খানকে ইডির অফিসে হাজিরা দিতে হতে পারেন বলে খবর। উত্তরপ্রদেশের লখনউয়ের একটি সংস্থার প্রচারের মুখ গৌরী খান। সেই সংস্থার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ ওঠায়, এবার তার দায় শাহরুখ পত্নীর উপরও পড়ছে বলে খবর। তার জেরেই গৌরী খানকে ইডির তরফে নোটিশ পাঠানো হয় বলে খবর। যদিও ইডির নোটিশের প্রেক্ষিতে এখনও গৌরী খানের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
লখনউয়ের তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ হওয়ায়, গৌরী খান কখন কোথায় কীভাবে অর্থ ব্যায় করেছেন, সে বিষয়ে তাঁর কাছে জানতে চাইতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
(The above story first appeared on LatestLY on Dec 19, 2023 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

