Aryan Khan Is Dating Nora Fatehi?: নোরা ফতেহির সঙ্গে সম্পর্কে জড়ালেন শাহরুখ পুত্র আরিয়ান? ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা
সম্প্রতি এক ভক্তের সঙ্গে আরিয়ান যেমন পোজ দেন, তেমনি সেই এরই মহিলার সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় নোরা ফতেহিকে। একই পোশাকে একই মহিলার সঙ্গে আরিয়ান এবং নোরা যখন একসঙ্গে পোজ দেন, তা দেখে অনেকেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে গুঞ্জন শুরু করেন। যদিও আরিয়ান খান কিংবা নোরা ফতেহিকে এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি।
মুম্বই, ৪ জানুয়ারি: নোরা ফতেহির (Nora Fatehi) সঙ্গে ডেট করছেন আরিয়ান খান (Aryan Khan)? শাহরুখ পুত্রের সঙ্গে নোরা ফতেহির সম্পর্কের খবর নিয়ে গুঞ্জন শুরু হতেই, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এক ভক্তের সঙ্গে আরিয়ান যেমন পোজ দেন, তেমনি সেই একই মহিলার সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় নোরা ফতেহিকে। একই পোশাকে একই মহিলার সঙ্গে আরিয়ান এবং নোরা যখন একসঙ্গে পোজ দেন, তা দেখে অনেকেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে গুঞ্জন শুরু করেন। যদিও আরিয়ান খান কিংবা নোরা ফতেহিকে এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি।
এদিকে শাহরুখ (Shah Rukh Khan) পুত্রের সঙ্গে অনন্যা পান্ডের বন্ধুত্ব বা সম্পর্ক নিয়ে অনেকে চর্চা শুরু করেন। সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তোরাঁর সামনে আরিয়ান খান যখন অনন্যা পান্ডের দিক থেকে মুখ ঘুরিয়ে নেন, তা বন্দি হয় পাপারাৎজির ক্যামেরায়। আরিয়ান এবং অনন্যার ওই ছবি দেখে অনেকেই মন্তব্য করেন, বলিউডের দুই তারকা সন্তানের সম্পর্কে চিড় ধরেছে।
আরও পড়ুন: Aabha Paul: বিকিনিতে পিঠখোলা অবতার, আভার আগুনে উদ্বেল ভক্তরা
(The above story first appeared on LatestLY on Jan 04, 2023 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

