Shah Rukh Khan's 54th Birthday: জন্মদিনে সলমন খানকে জড়িয়ে ধরতে না পারায় আফশোস শাহরুখ খানের, কিং খানকে অভিনব শুভেচ্ছা ভাইজানের
গতকাল ছিল বলিউড (Bollywood) বাদশা (Badshah) শাহরুখ খানের (Shah Rukh Khan) ৫৪তম জন্মদিন। সারা দুনিয়া থেকে হাজারো শুভেচ্ছাবার্তা (Wishes) এসেছিল তাঁর কাছে। এমনকি সৌদি আরবের (Saudi Arabia) বুর্জ খলিফাতেও (Burj Khalifa) জ্বলজ্বল করে উঠেছিল তাঁর নাম। মুম্বইয়ে (Mumbai) তাঁর বাড়ি 'মান্নত'-র (Mannat) সামনে প্রতিবারের মতো এবারও অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। জন্মদিনে সবাই শুচ্ছেবার্তা দিলেন, কিন্তু বাদ গেলেন সলমন খান (Salman Khan)? দুজনের সম্পর্কের মধ্যে কি তবে ফের চিড় ধরল?
Shah Rukh Khan Says He Wants a Hug from Salman Khan: গতকাল ছিল বলিউড (Bollywood) বাদশা (Badshah) শাহরুখ খানের (Shah Rukh Khan) ৫৪তম জন্মদিন। সারা দুনিয়া থেকে হাজারো শুভেচ্ছাবার্তা (Wishes) এসেছিল তাঁর কাছে। এমনকি সৌদি আরবের (Saudi Arabia) বুর্জ খলিফাতেও (Burj Khalifa) জ্বলজ্বল করে উঠেছিল তাঁর নাম। মুম্বইয়ে (Mumbai) তাঁর বাড়ি 'মান্নত'-র (Mannat) সামনে প্রতিবারের মতো এবারও অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। জন্মদিনে সবাই শুচ্ছেবার্তা দিলেন, কিন্তু বাদ গেলেন সলমন খান (Salman Khan)? দুজনের সম্পর্কের মধ্যে কি তবে ফের চিড় ধরল?
না. তা একেবারেই নয়। ছবির শুটিংয়ের কারণে ব্যস্ত বলিউডের সল্লুভাই। তাই সরাসরি গিয়ে শুভেচ্ছাবার্তা দিতে পারলেন না। তবে যা করলেন তা দেখে খুব খুশি হয়েছে নেটিজেন। জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইসি শাহ, সোনাক্ষি সিনহা, সলমন খান একত্রে তাঁর জন্য জন্মদিনের শুভেচ্ছাবার্তা দেন। যা সলমন খান তাঁর নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করেন। আরও পড়ুন, ৫৩ পেরিয়েও জেন- ওয়াই তরুণীর ড্রিম বয় শাহরুখ খান...কিং খানের সম্পর্কে এই ১০ তথ্য জানতেন?
বন্ধু ও সহকর্মী সলমন খানকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ ইন্সটাতে বলেছেন, "ধন্যবাদ ভাই। আপনাকে আজ খুব মিস করলাম। কিন্তু আপনি আমার মায়ের শহর হায়দরাবাদে গিয়ে সকলকে হাসিখুশিতে মজিয়ে রেখেছো। অনেক ভালোবাসা আর ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। তাড়াতাড়ি ফিরে আসুন। আপনার থেকে 'বার্থ ডে হাগ্' নেব।" মজার বিষয় হল, করণ জোহরের শুভেচ্ছাবার্তায় তিনি কোনো জবাব দেননি একমাত্র সলমন খানকেই জবাব দিয়ে 'ঝাপ্পি' চান কিং খান।

শাহরুখ- সলমনের সম্পর্কে একাধিকবার চিড় ধরেছে। ভেঙেছে বহু পুরনো বন্ধুত্ব। তারপরও সবকিছু ভুলে তারা একাধিকবার ফিরে এসেছেন একত্রে। 'ঝাপ্পি' থেকে 'পাপ্পি', সত্যি খবর থেকে ভুয়ো খবর অনেক কিছুই ঘটেছে তাদের নিয়ে। তবে ঈদের শুভ মুহূর্তে তাঁদের জড়িয়ে ধরার দৃশ্য আজও মনে রয়েছে সকলের।
(The above story first appeared on LatestLY on Nov 03, 2019 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

