Shah Rukh Khan Comment on Suhana Khan Pic: মেয়ে সুহানার ছবিতে একি লিখলেন শাহরুখ খান!

সদ্যই পাঠান এর প্রচার সেরে দুবাই থেকে ফিরেছেন অভিনেতা। বাবার পর এবার মেয়ে পাড়ি দিয়েছেন সেখানে। দুবাইয়ের এক ইভেন্টে পৌঁছে গিয়েছিলেন সুহানা খান। তবে মেয়ে একা নন। সঙ্গে ছিলেন মা গৌরি খানও।

Shah Rukh Khan Comment on Suhana Khan Pic: মেয়ে সুহানার ছবিতে একি লিখলেন শাহরুখ খান!
Suhana Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ২৪ জানুয়ারিঃ পাঠান (Pathaan) জ্বরে কাবু গোটা দেশ। তারই মাঝে মেয়ের ছবিতে বেফাঁস মন্তব্য করে বসলেন শাহরুখ খান (Shah Rukh Khan Comment on Suhana Khan Pic)। যা দেখে রীতিমত অবাক নেটবাসী।

সদ্যই পাঠান এর প্রচার সেরে দুবাই থেকে ফিরেছেন অভিনেতা (SRK)। বাবার পর এবার মেয়ে পাড়ি দিয়েছেন সেখানে। দুবাইয়ের এক ইভেন্টে পৌঁছে গিয়েছিলেন সুহানা খান (Suhana Khan)। তবে মেয়ে একা নন। সঙ্গে ছিলেন মা গৌরি খানও (Gauri Khan)। ইভেন্টে মা এবং মেয়েকে একসঙ্গেই দেখা গিয়েছে। সেই ইভেন্টের ছবি নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন শাহরুখ কন্যা। কালো বডিকন ড্রেসে নজরকারা ছিল সুহানার লুক। সন্ধ্যের ইভেন্টের জন্যে সে বেছে নিয়েছিল এক হালকা গোলাপি রঙের সরু ফিতের শর্ট ড্রেস। একদিকে ভক্তরা তাঁর ছবির প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে মেয়ের ছবিতে বেফাঁস মন্তব্য করে বসলেন বাবা শাহরুখ খান (Shah Rukh Khan Comment on Suhana Khan Pic)।

আরও পড়ুনঃ প্রকাশ্যে আথিয়া শেট্টি, কে এল রাহুলের বিয়ের ছবি, দেখুন

সোমবার সুহানা নিজের ইনস্টাগ্রাম থেকে দুবাই ইভেন্টের ছবি শেয়ার করেছেন। যা দেখে মন্তব্য না করে পারলেন না অভিনেতা (Shah Rukh Khan)। লিখলেন, ‘খুব মার্জিত। কিন্তু সারা বাড়িতে তুমি যে পাজামা পরে ঘুরে বেরাও তার থেকে একদমই আলাদা’। সুহানার ছবিতে শাহরুখ খানের এই মন্তব্য হাসির রোল তুলেছে নেটাগরিকদের মধ্যে।

দেখুন সুহানার ছবিতে শাহরুখের কমেন্টঃ 

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)

 

বাবার পথ অনুসরণ করে খুব শিগগিরি বলিউডে ডেবিউ করতে চলেছেন সুহানা (Suhana Khan)। জোয়া আখতারের (Zoya Akhtar) পরিচালনায় ‘দ্য আর্চিজ’ (The Archies) ছবিতে অভিনয় করেছেন সুহানা। ছবির শুটিংও সম্পন্ন হয়েছে। এখন কেবলই রুপোলী পর্দায় শাহরুখ কন্যার এন্ট্রির অপেক্ষা। এই ছবিতে প্রয়াত অভিনেত্রী শীদেবীর (Sridevi) কনিষ্ঠ কন্যা খুশি (Khushi Kapoor) কাপুর অভিনয় করেছেন প্রথমবার। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি অগস্ত্য নন্দাও ডেবিউ করছেন দ্য অর্চিজ দিয়ে। যদিও এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্স (Netflix)

(The above story first appeared on LatestLY on Jan 24, 2023 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).