Pathaan World TV Premiere: মন্নতের বাইরে বিশ্ব রেকর্ড, যোগ দিলেন খোদ কিং খানও

১০ জুন ৩০০-র বেশি ভক্ত এসে জমা হন মন্নতের বাইরে। সকলে মিলে একসঙ্গে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লেন কিং খানের আইকনিক পোজে।

Pathaan World TV Premiere: মন্নতের বাইরে বিশ্ব রেকর্ড, যোগ দিলেন খোদ কিং খানও
Guinness World Record Outside Mannat (Photo Credits: Twitter, Facebook)

মুম্বই, ১১ জুনঃ শাহরুখের বাড়ি 'মন্নত'এর (Mannat) সামনে গড়ে উঠল বিশ্ব রেকর্ড। শনিবার 'মন্নত'এর বাইরে জমা হয়েছিল অসংখ্য শাহরুখ ভক্ত। এই ভক্ত সমাগমের পিছনে রয়েছে এক বিশেষ কারণ। ১৮ জুন ছোট পর্দায় মুক্তি পাচ্ছে 'পাঠান' (Pathaan World TV Premiere)। আর সেই কারণেই বাদশার ভক্তরা ঠিক করেছিলেন শাহরুখের আইকনিক পোজ তাঁরা একসঙ্গে করে দেখাবেন। যেমন ভাবনা তেমন কাজ। ১০ জুন ৩০০-র বেশি ভক্ত এসে জমা হন মন্নতের বাইরে। সকলে মিলে একসঙ্গে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লেন কিং খানের আইকনিক পোজে। গিনিস বুকে (Guinness World Record) নাম তুললেন বাদশার ভক্তরা।  ভক্তদের এই অভিনব উদ্যোগে যোগ দেন খোদ শাহরুখ খানও (Shah Rukh Khan)।

মন্নতের বাইরে ভক্ত সমাগম... 

ভক্ত জমায়েতের মাঝে হল 'পাঠান' দর্শন। মন্নতের (Mannat) ব্যালকনিতে এসে দাঁড়ালেন অভিনেতা। বাহু মেলে যোগ দিলেন ভক্তদের সঙ্গে। এরপর পাঠানের গান 'ঝুমে জো পাঠান'এর (Jhoome Jo Pathaan) তালে নেচেও উঠলেন।

মন্নতের ব্যালকনিতে 'পাঠান'... 

মন্নতের ছাদে এভাবে আকস্মিক শাহরুখের দেখা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। মুহূর্তের জন্যে পাঠান দর্শন মুখে হাসি ফোটাল ভক্তদের। আগামী ১৮ জুন স্টার গোল্ডে সবার জন্য ‘পাঠান’ ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

(The above story first appeared on LatestLY on Jun 11, 2023 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).