Shah Rukh Khan Congratulate Team RRR: ঘুম ঠেকে উঠেই ‘নাট্টু নাট্টু’ গানে নাচ শাহরুখের, কিন্তু কেন?  

সদ্যই আন্তর্জাতিক পুরস্কার এসেছে ‘আরআরআর’এর ঝুলিতে। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে নাট্টু নাট্টু পেয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার।

Shah Rukh Khan Congratulate Team RRR: ঘুম ঠেকে উঠেই ‘নাট্টু নাট্টু’ গানে নাচ শাহরুখের, কিন্তু কেন?  
Shah Rukh Khan Congratulate Team RRR (Photo Credits: Twitter)

মুম্বই, ১১ জানুয়ারিঃ সকালে ঘুম ঠেকে উঠেই শাহরুখ (Shah Rukh Khan) খানের নাচতে মন চাইল। তাও আবার ‘আরআরআর' ছবির ‘নাট্টু নাট্টু’ গানে (RRR Song Naatu Naatu। আর সেই উল্লাসের কথা টুইটারে ভাগ করে নিলেন বাদশা। তবে কীসের এই উল্লাস (hah Rukh Khan Congratulate Team RRR)? ইতিহাস গড়ল আরআরআর,’বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে ‘নাটু নাটু’ পেল গোল্ডেন গ্লোব (দেখুন ভিডিও)

সদ্যই আন্তর্জাতিক পুরস্কার এসেছে ‘আরআরআর’এর (RRR) ঝুলিতে। ‘বেস্ট অরিজিনাল সং’ (Best Original Song at Golden Globes 2023) বিভাগে নাট্টু নাট্টু পেয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। আন্তর্জাতিক স্তরে সেরা সঙ্গীতের তকমা পেয়েছে ‘আরআরআর’ ছবির জনপ্রিয় গান ‘নাট্টু নাট্টু’ (Naatu Naatu)। এমন এক অভূতপূর্ব প্রাপ্তির জন্যে ছবির পরিচালক রাজা মৌলীকে (S.S Rajamouli) শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছেন কিং খান (hah Rukh Khan Congratulate Team RRR)। আর সেই টুইটে শাহরুখ লিখেছেন, ‘সবে মাত্র ঘুম থেকে উঠলাম। আর আপনার গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ের আনন্দে নাট্টু নাট্টু গানে নাচতে শুরু করে দিয়েছে। আগামীদিনে আরও পুরস্কার অপেক্ষা করছে আপনার জন্যে। আপনি ভারতের গর্ব’।

দেখুন শাহরুখ খানের টুইটঃ 

গতকাল ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখের আসন্ন ছবি 'পাঠান'এর ট্রেলার (Pathaan Trailer)। কিং খানের ছবির ট্রেলারে মুগ্ধ রাজামৌলী। টুইট করে প্রশংসাও করতে দেখা গিয়েছে দক্ষিণী পরিচালককে। ছবির (Pathaan) জন্যে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন এসএস রাজামৌলি। পরিচালকের টুইটের প্রত্যুতরে টুইট করে ‘আরআরআর’এর গান 'নাট্টু নাট্টু'র আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির জন্যে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।

(The above story first appeared on LatestLY on Jan 11, 2023 06:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).