Music School: গানের সাগরে ডুবে দিয়ে এবার অভিনয়ে হাতেখড়ি শানের

পর্দা ভাগ করে নিয়েছেন শরমন জোশী, শ্রিয়া সরণের সঙ্গে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

Music School: গানের সাগরে ডুবে দিয়ে এবার অভিনয়ে হাতেখড়ি শানের
Shaan (Photo Credits: Instagram)

মুম্বিই, ৬ মেঃ এতদিন যার গানের সাগরে ডুবে থেকেছে আসমুদ্র হিমাচলবাসী, সেই সঙ্গীত শিল্পী এবার চলচ্চিত্রে অভিষেক করবেন। বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে বলিউডের প্রথম সারির গায়ক শানের (Shaan)। রুপোলী পর্দায় তাঁদের সরাসরি আবির্ভাব না ঘটলেও তাঁদের কণ্ঠের জাদুতে তাঁরা সর্বক্ষন বিরাজ করেন শ্রোতাদের মনের অন্দরে। তবে এবার অভিনয় করতে দেখা যাবে গায়ক শান্তনু মুখোপাধ্যায় (Shantanu Mukherjee) ওরফে শানকে। পরিচালক পাপারাও বিয়ালার নির্দেশনায় বড় পর্দায় ডেবিউ হতে চলেছে শানের।

পাপারাওয়ের পরিচালনায় আসন্ন মিউজিক্যাল ছবি ‘মিউজিক স্কুল’এ (Music School) অভিনয় দিয়েই চলচ্চিত্রে নিজের অভিষেক করেছেন শান। পর্দা ভাগ করে নিয়েছেন শরমন জোশী (Sharman Joshi), শ্রিয়া সরণের (Shriya Saran) সঙ্গে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

মিউজিক স্কুল-এর ট্রেলার, দেখুন... 

প্রথমবার ছবিতে কাজ করছেন শান (Shaan)। তাই স্বাভাবিক ভাবেই উত্তেজনা সপ্তম আকাশে। ছবি প্রসঙ্গে শিল্পী জানান, ‘এই ছবির জন্যে যখন আমি গান গাইতে এসেছিলাম, তখন অবধিও আমার কোন ধারণা ছিল না যে আমি অভিনয় করতে চলেছে এই ছবিতে। হঠাৎই একদিন গান রেকর্ডিংয়ের সময়ে পরিচালক আমায় ডেকে বলেন, তাঁরা ছবির একটি চরিত্রের জন্যে আমায় ভাবছেন। তারপর যখন চরিত্র সম্পর্কে পাপারাও আমার বিস্তারিত বললেন, তখন আমি আর না করতে পারিনি’।

এই ছবির অধিকাংশ দৃশ্যই শুটিং হয়েছে গোয়ায়।

 

 

(The above story first appeared on LatestLY on May 06, 2023 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).