Sara Ali Khan: সইফের সঙ্গে কেন থাকেন না, বাবাকে নিয়ে মুখ খুললেন সারা
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বাবার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেন সারা আলি খান। তিনি বলেন, মা তাঁর প্রিয় বন্ধু। তাই তো, মায়ের সঙ্গে থাকেন তিনি।
মুম্বই, ৬ অগাস্ট: বাবা-মেয়ের সম্পর্ক অত্যন্ত ভাল হলেও, মায়ের সঙ্গে থাকতেই বেশি স্বচ্ছন্দবোধ করেন। সেই জন্য সইফ (Saif Ali Khan) নয়, অমৃতার (Amrita Singh) সঙ্গেই তিনি থাকেন। এবার এমনই জানালেন সারা আলি খান (Sara Ali Khan)।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বাবার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেন সারা আলি খান। তিনি বলেন, মা তাঁর প্রিয় বন্ধু। তাই তো, মায়ের সঙ্গে থাকেন তিনি। বাবাকে যখন ইচ্ছা ফোন করতে পারেন। সব কথা বলতে পারেন। কিন্তু মায়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব বেশি। সেই কারণে মায়ের সঙ্গে থাকতেই তাঁরা ভাল লাগে বলে জানান সারা।
আরও পড়ুন: Kajol: 'এত মেজাজ পান কোথা থেকে?' জন্মদিনে কটাক্ষের মুখে কাজল
বাবা-মায়ের বিচ্ছেদ নিয়েও মুখ খুলতে দেখা যায় সারা আলি খানকে। তিনি বলেন, একসঙ্গে থেকে যদি কেউ অসুখী হন, তাহলে তেমন থাকার কোনও মানে নেই। তার চেয়ে আলাদা হয়ে ভাল থাকা অনেক শ্রেয়। আলাদা থেকেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই তাঁর বাবা-মা পৃথক হয়েছেন বলেও জানান সারা আলি খান।
(The above story first appeared on LatestLY on Aug 06, 2021 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

