Happy Birthday Salman Khan: জন্মদিনে প্রাক্তন প্রেমিকার কপালে চুমু এঁকে দিলেন সলমন, মুহূর্তে ভাইরাল দৃশ্য
মুম্বই, ২৭ ডিসেম্বরঃ বলিউড ভাইজানের জন্মদিন বলে কথা। ২৭ ডিসেম্বর সলমন খানের ৫৭’তম জন্মদিন (Happy Birthday Salman Khan)। তাই ২৬ ডিসেম্বর মধ্যরাতে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড পার্টির। বোন অর্পিতা শর্মা (Arpita Sharma) এবং ভগ্নীপতি আয়ুশ শর্মা (Aayush Sharma) মিলে আয়োজন করেছিলেন সলমন খানের ৫৭’তম বার্থ ডে পার্টির। একেবারে চাঁদের হাট বসেছিল জন্মদিনের পার্টিতে। বলিপাড়া থেকে তারকারা একে একে মধ্যরাতের জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন।
সলমন খানের (Salman Khan) জন্মদিনের পার্টিতে তারকা সমাগমের নানা ছবি ভিডিয়ো উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। এদিনের পার্টিতে দেখা মিলেছে 'বার্থ ডে বয়'এর প্রাক্তন প্রেমিকার। ভাইজানের এক সময়ের প্রেমিকা সঙ্গীতা বিজলানিও (Sangeeta Bijlani) এদিন পৌঁছে গিয়েছিলেন জন্মদিন পার্টিতে। প্রাক্তনকে দেখা মাত্রই জাড়িয়ে ধরলেন ভাইজান। এখানেই থেকে থাকেননি। কপালে এঁকে দিলেন চুম্বন। পাপারাৎজির ক্যামেরা বন্দি হয়েছে ভাইজান এবং প্রাক্তন সঙ্গীতার সেই আদুরে মুহূর্ত (Salman Khan Ex Girlfriend Sangeeta Bijlani)। নিমিষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দৃশ্য।
সলমন খান এবং প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিঃ
View this post on Instagram
একসময়ে প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে ভাইজানের সম্পর্ক ছিল বেশ গাঢ়। দুজনের বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল। ছাপা হয়েছিল বিয়ের কার্ডও। কিন্তু শেষ মুহূর্তে এসে পাকা কথার বিয়ে ভেঙে যায়। তবে ঠিক কী কারণে যুগলের বিয়ে ভেঙে গিয়েছিল সেই প্রশ্নের সঠিক উত্তর আজও অজানা।
কাজের প্রসঙ্গে, আগামী বছর আসছে ভাইজানের দুটি ছবি। যা নিয়ে ইতিমধ্যেই ভক্তরা উচ্ছ্বসিত। ২০২৩ সালের ইদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কা জান’ (Kisi Ka Bahi Kisi Ka Jaan)। এবং দিওয়ালিতে আসছে সলমন-ক্যাটরিনার (Salman and Katrina) যুগলবন্দী। ‘টাইগার থ্রি’ (Tiger 3)। এই ছবিতে সলমন খান এবং ক্যাটরিনা (Katrina Kaif) ছাড়াও থাকছেন ইমরান হাশমি (Emraan Hashmi)।
(The above story first appeared on LatestLY on Dec 27, 2022 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

