Salman Khan: ক্ষমা চাইতে হবে নয়তো মরতে হবে, সলমনকে ফের খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

সলমন খানের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শত্রুতা বহু পুরনো। অভিনেতার বিরুদ্ধে একটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালে অভিনেতার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-র শুটিং চলাকালীন রাজস্থানে ওই বিরল প্রজাতির হরিণে লক্ষ্য করে সলমন গুলি চালান বলে অভিযোগ।

Salman Khan: ক্ষমা চাইতে হবে নয়তো মরতে হবে, সলমনকে ফের খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
Salman Khan (Photo Credits: ANI)

মুম্বই, ৫ নভেম্বরঃ সলমন খানকে ফের হত্যার হুমকি। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Larence Bishnoi Gang) নাম করে ফের হুমকি বার্তা পাঠানো হল মুম্বই পুলিশকে (Mumbai Police)। যাতে অভিনেতার নাম করে বলা হয়েছে, হয় সলমন খানকে (Salman Khan) ক্ষমা চাইতে হবে নয়তো তাঁকে মরতে হবে।

সোমবার মুম্বই পুলিশ ট্রাফিক কন্ট্রোল ইউনিটের কাছে একটি হুমকি বার্তা আসে। সেখানে নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে পরিচয় দিয়ে লেখা হয়েছে, 'সলমন খান যদি বেঁচে থাকতে চান তাহলে তাঁকে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা ৫ কোটি টাকা দিতে হবে। তিনি যদি দুটোর একটিও না করেন তাঁকে মেরে ফেলা হবে। আমাদের গ্যাং এখনও সক্রিয় রয়েছে'।

এই হুমকি বার্তা পাওয়ার পরের তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। বার্তার উৎস কোথায়? কে বা কারা এই বার্তা পাঠাল সন্ধান শুরু হয়েছে। মুম্বইয়ের ওরলি থাকায় অভিনেতা সলমন খানকে হুমকি বার্তা দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। যে নম্বর থেকে ওই হুমকি বার্তা এসেছে তা খুঁজে বের করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

এই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতেই খুন হয়েছেন সলমন ঘনিষ্ঠ রাজনীতিবিদ তথা এনসিপি (অজিত পাওয়ারপন্থী) নেতা বাবা সিদ্দিকি (Baba Siddique)। প্রকাশ্য রাস্তায় গুলি করা হয়েছে তাঁকে। হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। মারা যান বাবা সিদ্দিকি। এই ঘটনার পরেও একাধিকবার সলমনকে খুনের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। আঁটসাঁট করা হয়েছে ভাইজানের নিরাপত্তা।

তবে অভিনেতা সলমন খানের (Salman Khan) সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শত্রুতা বহু পুরনো। অভিনেতার বিরুদ্ধে একটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালে অভিনেতার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-র শুটিং চলাকালীন রাজস্থানে ওই বিরল প্রজাতির হরিণে লক্ষ্য করে সলমন গুলি চালান বলে অভিযোগ। বিরল প্রজাতির হরিণ হত্যা আইনত অপরাধ। ফলে মামলা আদালতে ওঠে। এই মামলায় ভাইজানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এই কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই গ্যাং পবিত্র বলে মনে করে। আর সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানা সলমন। অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটিয়েছে তারা। যদিও ২০০৮ সালের এক সাক্ষাৎকারে সলমন জানিয়েছিলেন, কৃষ্ণসার হরিণকে লক্ষ্য করে গুলিটা আসলে তিনি চালাননি।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).