Saif Ali Khan Buys New Home in Qatar: মুম্বইয়ের বাড়িতে দুষ্কৃতী হামলা, আচমকা কাতারে নতুন বাড়ি কিনলেন সইফ, দেশ ছেড়ে নতুন ঠিকানায় করিনারা?

জানা যাচ্ছে, দোহার দ্য সেন্ট রেগিস মারসা অ্যারাবিয়া দ্বীপে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন সইফ। এই বিপুল অঙ্কের বিনিয়োগ প্রসঙ্গে সইফ এক সাক্ষাৎকারে জানান...

Saif Ali Khan Buys New Home in Qatar: মুম্বইয়ের বাড়িতে দুষ্কৃতী হামলা, আচমকা কাতারে নতুন বাড়ি কিনলেন সইফ, দেশ ছেড়ে নতুন ঠিকানায় করিনারা?
Saif Ali Khan and Kareena Kapoor Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ২২ এপ্রিলঃ দুষ্কৃতী একেবারে ঢুকে পড়েছিল বাড়ির অন্দরে। হামলা চালিয়েছিল অভিনেতার উপর। হাসপাতালে ভর্তি থেকে চলেছিল চিকিৎসা, অস্ত্রোপচার। আতঙ্কে গোটা পটৌদি পরিবার। চলতি বছরের ওই ঘটনার পর থেকে দেহরক্ষী ছাড়া বাড়ির বাইরে পা রাখেন না সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দুই ছেলে তৈমুর (Taimur) এবং জেহ-র (Jeh) ছবি তোলার ক্ষেত্রে পাপারাৎজির উপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছেন তারকা দম্পতি। এরই মাঝে খবর, কাতারের (Qatar) রাজধানী দোহায় বাড়ি কিনেছেন সইফ আলি খান।

মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা এলাকায় বাড়িতে দুষ্কৃতীর প্রবেশ এবং হামলার ঘটনার পর নিরাপত্তার খোঁজে তবে কি এবার দেশ ছাড়ার কথা ভাবছেন সইফ-করিনা? জল্পনা ছড়িয়েছে বিভিন্ন মহলে।

চলতি বছরের গড়ার দিকে মধ্যরাতে অভিনেতার বান্দ্রার (Bandra) বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। নিরাপত্তার ফাঁক গলে ওই হামলাকারী সোজা সইফ-করিনার ড্রইং রুমে পৌঁছে গিয়েছিল। এই ঘটনার পরে নিজেদের নিরাপত্তার পাশাপাশি তাঁদের অ্যাপার্টমেন্টের নিরাপত্তাও বাড়িয়ে দেন দম্পতি। আর এই ঘটনার পরেই আচমকা সইফ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাড়ি কিনে ফেললেন। তবে কি দেশ ছেড়ে বিদেশে গিয়ে সংসার পাতবেন সইফ-করিনা!

জানা যাচ্ছে, দোহার দ্য সেন্ট রেগিস মারসা অ্যারাবিয়া দ্বীপে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন সইফ। এই বিপুল অঙ্কের বিনিয়োগ প্রসঙ্গে সইফ এক সাক্ষাৎকারে জানান, 'যখন আমি দ্বিতীয় বাড়ি বা ছুটি কাটানোর জন্যে কোন জায়গায় কথা ভাবি, তখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার মাথায় ঘরে। তার মধ্যে অন্যতম জায়গাটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বিলাসবহুল হতে হবে। এবং ভারত থেকে খুব বেশি দূরেও হবে না'। বাড়িটি কেনার আগে জায়গাটি যখন অভিনেতা দেখতে গিয়েছিলেন তখন একটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ তৈরির অনন্য ধারণার প্রতি আকৃষ্ট হন তিনি। জায়গাটি অত্যন্ত বিলাসবহুল এবং আকর্ষণীয় ফলে নতুন বাড়ির জন্যে এটিই দুর্দান্ত জায়গা বলে বিবেচনা করে বাসভবনটি কিনে ফেলেন সইফ।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 07:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).