‘Abhi Toh Party Shuru Hui Hai’: দেহ-ব্যবসায়ীর চরিত্রে রিচা চিড্ডা, অনুভব সিনহা-র ব্ল্যাক কমেডিতে অভিনব রোলে 'মাশান গার্ল'

রিচা চাড্ডা মানেই চমক। বলিউডের নায়িকাদের গতানুগতিকতার ধারা ছেড়ে বেরিয়ে এসে রিচা বারবার নতুন নতুন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তা সে 'মাশান'ই হোক, গ্যাঙ্গ অফ ওয়াসিপুর-ই হোক বা ক দিন আগে রিলিজ করা 'Section 375'-সিনেমায় রিচার অভিনয় দেখেই অনেকেই মুগ্ধ হন।

‘Abhi Toh Party Shuru Hui Hai’: দেহ-ব্যবসায়ীর চরিত্রে রিচা চিড্ডা, অনুভব সিনহা-র ব্ল্যাক কমেডিতে অভিনব রোলে 'মাশান গার্ল'
অনুভব সিনহা, রিচা চাড্ডা। (Photo Credits: Facebook, Instagram)

রিচা চাড্ডা (Richa Chadha) মানেই চমক। বলিউডের নায়িকাদের গতানুগতিকতার ধারা ছেড়ে বেরিয়ে এসে রিচা বারবার নতুন নতুন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তা সে 'মাশান'ই হোক, গ্যাঙ্গ অফ ওয়াসিপুর-ই হোক বা ক দিন আগে রিলিজ করা 'Section 375'-সিনেমায় রিচার অভিনয় দেখেই অনেকেই মুগ্ধ হন। রিচা এখন ব্যস্ত দক্ষিণের অ্যাডাল্ট বি গ্রেড সিনেমার সৌজন্য জনপ্রিয়তা পাওয়া শাকিলার বায়োপিক নিয়ে। যেভাবে অ্যাডাল্ট অ্যাকট্রেস 'সিল্ক স্মিথা'-র বায়োপিক 'ডার্টি পিকচার'-এর মাধ্যমে তুলে ধরেছিলেন বিদ্যা বালান, তেমনই শাকিলা নামের সিনেমায় দেখা যাবে রিচাকে। এর আগে রিচাকে সুধীর মিশ্রার সিনেমা 'দস দেব'-এ যৌন কর্মীর ভুমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে।

রিচা এখন বেশ ব্যস্ত, এর মাঝেই আবার তিনি সাইন করলেন নতুন সিনেমায়। এবারও একটা চ্য়ালেঞ্জিং রোলে দেখা যাবে রিচাকে। অনুভব সিনহা-র ব্ল্যাক কমেডি সিনেমা দেহ ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে রিচাকে। সিনেমার নাম আভি তো পার্টি শুরু হুয়া হ্যায় (Abhi Toh Party Shuru Hui Hai)। রিচা জানালেন, "এমন সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। এতে শুধু অভিনেতা হিসাবে নয় মানুষ হিসাবেও উন্নতি করা যায়।"আরও পড়ুন-মা হওয়ার পরে কীভাবে চার মাসে ২৬ কেজি ওজন কমালেন সানিয়া মির্জা (দেখুন ভিডিও)

রিচা জানালেন, অনুভব সিনহা পরিচালিত এই সিনেমায় একটু অন্য ধরনের উচ্চারণ করা সফটি-র চরিত্রে অভিন করবেন। কমেডি যেহেতু তার সবচেয়ে পছন্দের বিষয়, তাই সিনেমার শ্যুটিংয়ের অপেক্ষায় তিনি মুখিয়ে আছেন বলে মাশান গার্ল জানালেন। আগামী নভেম্বর থেকে পাঙ্গা নামের এক 'স্পোর্টস ড্রামা'বিষয়ক সিনেমায় রিচাকে দেখা যাবে। রিচা ছাড়াও এই সিনেমা আছেন কঙ্গনা রাওয়াত, নীনা গুপ্তা-রা।

২০০৮ সালে 'ওয়ে লাকি! লাকি ওয়ে' সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রিচা। তারপর থেকে গত ১০-১১ বছরে মূল ধারার সিনেমা থেকে বেরিয়ে এসে একের পর এক স্মরণীয় পারফরম্যান্স উপহার দেন রিচা। গ্যাংস অফ ওয়াসিপুর থেকে ম্যায় অউর চার্লাস, ফুকরে থেকে সরবজিৎ-রিচা নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বারবার।

(The above story first appeared on LatestLY on Sep 25, 2019 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).