Sania Mirza Workout: মা হওয়ার পরে কীভাবে চার মাসে ২৬ কেজি ওজন কমালেন সানিয়া মির্জা (দেখুন ভিডিও)
মা হওয়ার পর কোর্টে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। সন্তানের জন্ম দেওয়ার পর চার মাসে সানিয়া খুব পরিশ্রমসাধ্য ওয়ার্কআউট করে আর ডায়েটে থেকে কমালেন ২৬ কেজি ওজন। ইনস্টা পোস্টে ধরা পড়ল সানিয়ার ওয়ার্কআউটের ভিডিও। মা হওয়ার পর অনেকে পেশাদার টেনিস খেলোয়াড়ই খেলা ছেড়ে দেন। কারণ পেশাদার টেনিসে ফিটনেসের চূড়ান্তে থাকতে হয়।
মা হওয়ার পর কোর্টে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। গত বছর ৩০ অক্টোবর পুত্র দিয়েছিলেন সানিয়া। এরপর কিছু মাস বিশ্রামের পর জিমে ফেরেন সানিয়া। গত চার মাসে সানিয়া খুব পরিশ্রমসাধ্য ওয়ার্কআউট আর ডায়েটের মাধ্যমে কমালেন ২৬ কেজি ওজন। ইনস্টা পোস্টে ধরা পড়ল সানিয়ার ওয়ার্কআউটের ভিডিও। মা হওয়ার পর অনেকে পেশাদার টেনিস খেলোয়াড়ই খেলা ছেড়ে দেন। কারণ পেশাদার টেনিসে ফিটনেসের চূড়ান্তে থাকতে হয়। আর ফিটনেসে একেবারে ১০০-এ ১০০ থাকতে হলে করতে হয় এমন সব ওয়ার্কআউট যা সন্তানের জন্ম দেওয়ার পর খুবই কঠিন হয়।
গর্ভাবস্থায় সানিয়ার ২২ কেজি ওজন বেড়েছিল। কঠিন পরিশ্রম ও পারফেক্ট ডায়েটের পর সানিয়া তাঁর ওজন ২৬ কেজি কমালেন। ওজন কমানোর কঠিন কাজটাই কী করে করলেন দেখুন। জিমে কীভাবে কঠিন ওয়ার্কআউট করে নিজেকে ফিটনেসের তুঙ্গে নিয়ে যাচ্ছেন সানিয়া। দেখুন--
সানিয়া কীভাবে ওজন ঝরাতে পরিশ্রম করছেন দেখুন (Sania Mirza's Workout During Her Weight Loss Period)
পাইলেটস করছেন সানিয়া মির্জা (Sania Mirza Doing Pilates)
সানিয়া মির্জা-র টায়ার ফ্লিপ (Sania Mirza's Tyre Flip)
View this post on Instagram
And this is how Sunday looked back at me 🤷🏽♀️🙆🏽♀️🙅🏽♀️ #nomercysunday😂 #mummahustles
আগামী মরসুম থেকে কোর্টে ফেরার কথা সানিয়া মির্জার। এমনও শোনা যাচ্ছে যেভাবে সানিয়া নিজেকে ফিট করে চলেছেন তাতে ২০২০-র প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনেই হয়তো সানিয়াকে খেলতে দেখা যাবে। ২০২০ টোকিও অলিম্পিকে খেলতে মরিয়া সানিয়া সেটা আগেই জানা গিয়েছিল। শোয়েব মালিক ও সানিয়া মির্জা তাঁদের পুত্র সন্তানের নাম রাখেন ইজহান মির্জা।
(The above story first appeared on LatestLY on Sep 25, 2019 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

