মুম্বই, ২২ ডিসেম্বরঃ উরফি জাভেদকে (Uorfi Javed) ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে গোরেগাঁও পুলিশ গ্রেফতার করল এক যুবককে। সোশ্যাল মিডিয়ার দ্বারা টেলি তারকার কাছে দিনের পর দিন ধর্ষণ এবং খুনের হুমকি পাঠাচ্ছিল নবীন গিরি নামে ওই ব্যক্তি। অভিযুক্তের বিরুদ্ধে গোরেগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ (যৌন হেনস্থা), ৩৫৪ডি (চুপিসাড়ে অনুসরণ করা), ৫০৯, ৫০৬ (অপরাধমূলক কাজ) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ‘খোলামেলা’ পোশাক পরে দুবাইতে পুলিশি জেরার মুখে উরফি জাভেদ ! বাতিল হতে পারে দেশে ফেরা
দেখুনঃ
Mumbai | Goregaon Police arrested a man, Naveen Giri for giving rape & life threats through WhatsApp to TV actress & social media influencer Uorfi Javed. FIR was registered u/s 354(A) (sexual harassment), 354(D) (stalking), 509, 506 (criminal intimidation)of IPC as well as IT Act pic.twitter.com/r2Q9dnMZtO
— ANI (@ANI) December 22, 2022
বিতর্কের আর এক নাম যেন উরফি জাভেদ হয়ে উঠেছে। এই মুহূর্তে দুবাইয়ে (Dubai) রয়েছেন তারকা। সেখানে গিয়েও বিপত্তিতে পড়তে হয় তাঁকে। জানা যাচ্ছে, খোলামেলা পোশাক পরার জেরে পুলিশি জেরার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, উরফির পোশাক সে দেশের আইনে অনুসারে সেখানকার জনসাধারণকে ওই ধরণের খোলামেলা পোশাক পড়তে অনুপ্রাণিত করতে পারে। সেই কারণেই দুবাই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় উরফি জাভেদকে।
(The above story first appeared on LatestLY on Dec 22, 2022 10:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

