Rani Mukerji: ধুম জ্বর নিয়েও শুটিং করেছেন আমির খান, ‘গুলাম’এর পুরনো স্মৃতিতে বিভোর রানি মুখোপাধ্যায়
১৯৯৮ সালে ‘গুলাম' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় আমির খান এবং রানি মুখার্জিকে। ইন্ডাস্ট্রিতে সদ্য পা রাখা অভিনেত্রী তখন রানি মুখার্জী। আর বিপরীতে আমির তখন বলিউডের নাম করা হিরো।
মুম্বই, ১৬ মার্চঃ মাত্রই ১৫ বছর বয়সে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী রানি মুখার্জী (Rani Mukerji)। তাঁর যখন ১৭ বছর বয়স আমির খানের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ আসে নায়িকার কাছে। আমির তখন বলিউডের সুপারস্টার। সদ্য ইন্ডিয়ান আইডল (Indian Idol) এর মঞ্চে উপস্থিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণে বিভোর হলেন রানি।
আরও পড়ুনঃ অসুস্থ টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী, কিডনিতে সংক্রমণ নিয়ে ভর্তি হাসপাতালে
১৯৯৮ সালে ‘গুলাম’ (Ghulam) ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় আমির খান (Aamir Khan) এবং রানি মুখার্জিকে (Rani Mukerji)। ইন্ডাস্ট্রিতে সদ্য পা রাখা অভিনেত্রী তখন রানি মুখার্জী। আর বিপরীতে আমির তখন বলিউডের নাম করা হিরো। সঙ্গীত রিয়্যালিটি শো’য়ের মঞ্চে পুরনো সেই দিনের কথা স্মরণ করে অভিনেত্রী জানান, ধুম জ্বর নিয়ে আমির খান গুলামের একটি গানের শুটিং করেছিলেন।
আরও পড়ুনঃ রণবীরকে জড়িয়ে লন্ডনে আলিয়ার ৩০’তম জন্মদিন, ছবিতে মুগ্ধ ভক্তকুল
অভিনেত্রীর কথায়, ‘আমার যখন ১৭ বছর বয়স তখন গুলামের শুটিং করি। আমার বিপরীতে ছিলেন আমির খান। তখন তিনি বলিউডের জনপ্রিয় তারকা। আমার আজও মনে আছে ছবির গানের শুটিংয়ের জন্যে আমরা মানালি গিয়েছিলাম। সেই সময়ে জ্বরে গা পুড়ে যাচ্ছিল আমির খানের। কিন্তু সেই জ্বর নিয়েই শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। নিজের অসুস্থতার জন্যে শুটিং ব্যাহত হতে দেননি। আমি নিজের চোখে সেদিন প্রথম প্রত্যক্ষ করেছিলেম একজন শিল্পীর নিজের কাজের প্রতি কতটা ডেডিকেশন থাকলে তবেই ধুম জ্বর থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যেতে পারেন’।
রানি মুখার্জীর (Rani Mukerji) আরও সংযোজন, ‘বলিউড ইন্ডাস্ট্রিতে সদ্য পা রাখা একজন অভিনেত্রীর কাছে আমির খান অনুপ্রেরণা। তাঁর থেকেই আমি শিক্ষা নিয়েছি, জীবনে যা কিছুই হোক না কেন নিজের কাজের সঙ্গে কখনওই আপোষ করা উচিৎ নয়। কাজ সবার আগে’।
(The above story first appeared on LatestLY on Mar 17, 2023 03:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

