Randhir Kapoor: বাবার যেন দুই হাত ভেঙে গিয়েছে, রণধীর কাপুরকে নিয়ে মুখ খুললেন করিশ্মা

ণধীর কাপুর বলেন, চেম্বুরের বাংলোয় তিনি এবং রাজীব একসঙ্গে থাকতেন। তাঁরা একসঙ্গে আড্ডা দিতেন, মজা করতেন, লড়াইও করতেন। হৃষিও তাঁদের সঙ্গে যোগ দিতেন।

Randhir Kapoor: বাবার যেন দুই হাত ভেঙে গিয়েছে, রণধীর কাপুরকে নিয়ে মুখ খুললেন করিশ্মা
দুই মেয়ের সঙ্গে রণধীর কাপুর

মুম্বই, ২৬ অগাস্ট: মাত্র ৯ মাসের ব্যবধানে চলে গেল দুই ভাই। তাঁর জীবনে এর থেকে দুঃখের দিন আর নেই। হৃষি কাপুর এবং রাজীব কাপুরের মৃত্যুর পর ভেঙে পড়েন রণধীর কাপুর (Randhir Kapoor)।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রণধীর কাপুর বলেন, চেম্বুরের বাংলোয় তিনি এবং রাজীব একসঙ্গে থাকতেন। তাঁরা একসঙ্গে আড্ডা দিতেন, মজা করতেন, লড়াইও করতেন। হৃষিও তাঁদের সঙ্গে যোগ দিতেন। কিন্তু প্রথমে হৃষি পরে রাজীব চলে যাওয়ায় তিনি যেন একা হয়ে পড়েছেন।

আরও পড়ুন: COVID-22: কোভিড-২২ কী? মারণ ভাইরাসের আরও ভয়ঙ্কর রূপ দেখবে মানুষ, জোরাল আশঙ্কা

করিশ্মা কাপুর (Karisma Kapoor) বলেন, চিন্টু এবং চিম্পু আঙ্কেলের চলে যাওয়ার পর রণধীর কাপুর মনে করেন, তাঁর দুই হাত চলে গিয়েছে। দুই ভাইয়ের মৃত্যুর রণধীর কাপুর কার্যত ভেঙে পড়েছেন বলেও জানান করিশ্মা।

রাজীব কাপুরের মৃত্যুর পর সম্প্রতি ব্যান্দ্রায় (Bandra) নতুন বাড়িতে চলে আসেন রণধীর কাপুর। দুই মেয়ে করিশ্মা এবং করিনার (Kareena Kapoor Khan) কাছে থাকতেই চেম্বুরের বাংলো ছেড়ে ব্যান্দ্রায় চলে আসেন রণধীর কাপুর।

(The above story first appeared on LatestLY on Aug 26, 2021 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).