Randeep Hooda: ঘোড়া সওয়ারি করতে গিয়ে জ্ঞান হারালেন রণদীপ হুডা, ভর্তি হাসপাতালে
মুম্বই, ১২ জানুয়ারিঃ মুম্বইয়ের হাসপাতালে ভর্তি অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। ঘোড়া সওয়ারি করার সময় অজ্ঞান হয়ে ঘোড়া থেকে পড়ে যান অভিনেতা। ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি (Randeep Hooda Faints While Horse Riding, Hospitalized)। তড়িঘড়ি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani hospital) নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
দুর্ঘটনাটি দিন কয়েক আগে ঘটে। ঘোড়া থেকে পড়ে যাওয়ায় বাঁ পায়ে চোট পেয়েছেন রণদীপ হুডা (Randeep Hooda)। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হতে পারে অভিনেতার পায়ে।
গতবছরই হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। সলমন খানের (Salman Khan) সঙ্গে ‘রাধে’ (Radhe) ছবির শুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। বাঁ পায়ের হাঁটুতে চলেছিল অস্ত্রোপচার। হাসপাতাল থেকে ছবি শেয়ার করে অনুগামীদের সঙ্গে সেই সংবাদ ভাগ করে নিয়েছিলেন রণদীপ হুডা। বছর ঘুরতে না ঘুরতে আবারও সেই হাসপাতাল ছুটতে হল তারকাকে। তাঁর দ্রুত আরোগ্যের কামনা করছেন অনুরাগীরা।
(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

