Ranbir Kapoor: মাংস, মদ খাওয়া ছাড়লেন রণবীর! রামের চরিত্রে একাত্ম হতে বিশেষ সাধনা ঋষি পুত্রের
পরিচালক নীতিশ তিওয়ারির আসন্ন ছবি 'রামায়ণ'এ রাম অবতারে অবতীর্ণ হবেন রণবীর। রামের চরিত্র পুরোপুরি আত্মসাৎ করার জন্যে মাংস খাওয়া এবং মদপান আপাতত বন্ধ রেখেছেন ঋষি পুত্র।
মুম্বই, ১০ অক্টোবরঃ পর্দায় রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। পরিচালক নীতিশ তিওয়ারির আসন্ন ছবি 'রামায়ণ'এ (Ramayana) রাম অবতারে অবতীর্ণ হবেন রণবীর। রামের চরিত্রে অভিনয়ের জন্যে মাংস এবং মদ ছেড়েছেন অভিনেতা! হ্যাঁ ঠিকই শুনছেন, বলি পাড়ার এক ঘনিষ্ঠ সূত্রে খবর, রামের চরিত্র পুরোপুরি আত্মসাৎ করার জন্যে মাংস খাওয়া এবং মদপান আপাতত বন্ধ রেখেছেন ঋষি পুত্র।
আরও পড়ুনঃ ব্যাঙ্কের KYC আপডেট করানোর নামে প্রতারণার ফাঁদ, লক্ষাধিক টাকা খোয়ালেন আফতাব শিবদাসানি
চরিত্রের প্রয়োজনে অভিনেতা অভিনেত্রীরা কত কিছুই করে থাকেন। ওজন বাড়ানো, কমানো তো আকছার হচ্ছে। তেমনই শোনা যাচ্ছে, রামের চরিত্রের জন্যে নিজেকে শারীরিক তো বটেই মানসিকভাবেও প্রস্তুত করছেন রণবীর। ছেড়েছেন মাংস খাওয়া এবং মদপান করা।
ছবির বিষয়ে জানা যাচ্ছে, পরিচালক নীতিশ তিওয়ারি (Nitesh Tiwari) রামায়ণকে তিনটি ভাগে তৈরি করতে চলেছেন। যাকে চলচ্চিত্রের ভাষায় ট্রিলজি বলা হয়ে থাকে। ট্রিলজির প্রথম অংশটি ভগবান রাম এবং সীতাকে কেন্দ্র করে নির্মিত হবে। মূলত তুলে ধরা হবে সীতা হরণের অংশ। ছবিতে সীতার চরিত্রের জন্যে প্রথমে একাধিক অভিনেত্রীর নাম উঠে এলেও শেষমেশ দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকেই (Sai Pallavi) বেছে নিয়েছেন নির্মাতারা। আগামী বছর ফেব্রুয়ারি থেকে অগাস্টের মধ্যে ছবির প্রথম অংশের শুটিং সম্পন্ন করে ফেলবেন পরিচালক। অস্কার বিজয়ী ভিএফএক্স সংস্থা রয়েছে ছবির ভিএফএক্সের দায়িত্বে।
এই মুহূর্তে রণবীর (Ranbir Kapoor) ব্যস্ত তাঁর আসন্ন ছবি 'অ্যানিম্যাল'এর (Animal) প্রস্তুতি নিয়ে। ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। অর্জুন রেড্ডি, কবীর সিং খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিটিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna), অনীল কাপুর (Anil Kapoor), ববি দেওল (Boddy Deol)।
(The above story first appeared on LatestLY on Oct 10, 2023 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

