Rakhi Sawant Mother Passes Away: মা মা বলে চিৎকার, মাতৃবিয়োগের যন্ত্রণায় বুক ফাটছে রাখির, দেখুন
রাখি সাওয়ান্তের মা জয়া বেদা বিগত তিন বছর ধরে ব্রেন টিউমার এবং ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। জুহু মুম্বইয়ের সিটিকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।
মুম্বই, ২৯ জানুয়ারিঃ মাতৃবিয়োগের শোক পৃথিবীর কোন সুখ দিয়েই পূরণ করা সম্ভব নয়। শনিবার মাকে হারিয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মাতৃবিয়োগের যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়লেন রাখি। মিডিয়ার সামনে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। হাউ হাউ করে কেঁদে ফেললেন। ‘মা মা’ বলে চিৎকার করে উঠলেন তিনি (Rakhi Sawant Mother Passes Away)।
আরও পড়ুনঃ প্রয়াত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের মা
রাখি সাওয়ান্তের মা জয়া বেদা বিগত তিন বছর ধরে ব্রেন টিউমার এবং ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। জুহু মুম্বইয়ের সিটিকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। মায়ের স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই মিডিয়াকে আপডেট দিতেন রাখি। শেষের কিছুদিন মায়ের শারীরিক অবস্থা অবনতির পথেই যাচ্ছিল, জানিয়েছিলেন অভিনেত্রী (Rakhi Sawant)। এও বলেছিলেন, ‘মা কাউকে চিনতে পারছে না’।
মাকে হারিয়ে অঝোরে কান্না রাখিরঃ
View this post on Instagram
শনিবার রাতে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হার মেনেছেন রাখি সাওয়ান্তের মা জয়া দেবা। মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন তিনি (Rakhi Sawant Mother Passes Away)। মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী (Rakhi Sawant)। রাখি সাওয়ান্তের মায়ের মৃত্যুর খবর পেয়ে সিটিকেয়ার হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের ছবি শিকারিরা। পাপারাৎজি (Paparazzi) দেখে চোখের জল যেন বাঁধ ভেঙে নেমে এল। ‘মা মা’ বলে চিৎকার রাখি। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ‘ভাই, সলমন ভাই মা আর নেই’।
(The above story first appeared on LatestLY on Jan 29, 2023 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

