Rakhi Sawant: 'সিধু পাঞ্জাব রাজনীতির রাখি সাওয়ান্ত', আপ নেতাকে একহাত অভিনেত্রীর

নভজ্যোত সিং সিধুকে পাঞ্জাবের রাখি সাওয়ান্ত বলে কটাক্ষ করায় আপ নেতাকে পালটা আক্রমণ করেন টেলি অভিনেত্রী কবিতা কৌশিক৷ তিনি বলেন, রাখি যে কাজে হাত দেন, সেখানে নিজেকে উজাড় করে ফেলেন৷ নিজের ১০০ শতাংশ দিয়ে রাখি কাজ করেন৷

Rakhi Sawant: 'সিধু পাঞ্জাব রাজনীতির রাখি সাওয়ান্ত', আপ নেতাকে একহাত অভিনেত্রীর
Navjot Singh Sidhu, Rakhi Sawant (Photo Credit; Twitter/ANI)

মুম্বই, ১৮ সেপ্টেম্বর: নভজ্যোত সিং সিধু ( Navjot Singh Sidhu) পাঞ্জাব রাজনীতির রাখি সাওয়ান্ত (Rakhi Sawant )৷ মঙ্গলবার এমনই মন্তব্য করেন আপ (AAP) নেতা রাঘব চাড্ডা৷ যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে৷ রাঘব চাড্ডার মন্তব্য নিয়ে রাখি সাওয়ান্তকে প্রশ্ন করা হলে তিনি পালটা উত্তর দেন৷

রাখি বলেন, রাঘব চাড্ডাকে (Raghav Chadha) জনপ্রিয় হতে ট্রেডিং হতে তাঁর নাম নিতে হচ্ছে৷ তাই রাঘব একবার ভেবে দেখুন, তাঁর জনপ্রিয়তা কতটা৷ জিম থেকে বেরনোর সময় রাখি এভাবেই রাঘব চাড্ডাকে পালটা কটাক্ষ করেন৷

আরও পড়ুন: Taliban: তালিবানরাজ, দুবেলার খাবার জোগাড়ে কাবুলের রাস্তায় টিভি, ফ্রিজ বিক্রি অসহায় আফগানদের

দেখুন কী বলেন রাঘব চাড্ডা...

এদিকে নভজ্যোত সিং সিধুকে পাঞ্জাবের রাখি সাওয়ান্ত বলে কটাক্ষ করায় আপ নেতাকে পালটা আক্রমণ করেন টেলি অভিনেত্রী কবিতা কৌশিক (Kavita Kaushik)৷ তিনি বলেন, রাখি যে কাজে হাত দেন, সেখানে নিজেকে উজাড় করে ফেলেন৷ নিজের ১০০ শতাংশ দিয়ে রাখি কাজ করেন৷

রাখি সাওয়ান্তকে সমর্থন করে কবিতা কৌশিকের ট্যুইট...

 

রাখির পাশে দাঁড়িয়ে আপ নেতাকে আক্রমণ করেন রোহিনী সিংও৷ মহিলাদের নাম টেনে এনে কাউকে আক্রমণের পালা ক্রমাগত চলছে৷ নারী বিদ্বেষ কবে বন্ধ হবে বলেও প্রশ্ন তোলেন রোহিনী সিং৷

(The above story first appeared on LatestLY on Sep 18, 2021 11:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).